শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় দুই সংবাদকর্মীর ওপর হামলা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

সরকারের আশ্রয়ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টেলিভিশন বগুড়া অফিসের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ প্রতিদিনের জয়পুরহাট প্রতিনিধি মাজেদুর রহমান মাজেদ ও তার ক্যামেরাপারসন রবিউল ইসলাম রবি হামলার শিকার হয়েছেন। বগুড়া সদরের দশটিকা গ্রামে তাদের ওপর পূর্বপরিকল্পিত হামলা চালায় বগুড়া সদরের নিশিন্দারা ইউপি সদস্য লুৎফর রহমান লাল মিয়া ও স্থানীয় শ্রমিক লীগ নেতা মোহাম্মদ জনি।

 

হামলায় আহত দুই সাংবাদিককে উদ্ধার করে বগুড়া সদর থানা পুলিশ ও সাংবাদিকরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে দিয়েছেন। চিকিৎসকরা বলছেন, তাদের শরীরে শক্ত কিছু দিয়ে আঘাত করে আহত করা হয়েছে। হামলাকারীরা সাংবাদিকদের ক্যামেরা ভাঙচুর, ৪টি মোবাইল ফোন, মানিব্যাগসহ টাকা ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নিয়েছে।

 

এদিকে ঘটনার পর থেকে নিশিন্দারা ইউপি সদস্য লুৎফর রহমান লাল মিয়া ও স্থানীয় শ্রমিক লীগ নেতা মোহাম্মদ জনি পুলিশি গ্রেপ্তার এড়াতে পালিয়েছে। বগুড়া সদর থানা পুলিশ বলছে, গ্রেপ্তার অভিযান চলমান।

 

হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক মাজেদ জানান, বুধবার দুপুরের কিছু পরে তিনি ক্যামেরাপারসন রবিউল ইসলামকে সঙ্গে নিয়ে বগুড়া সদরের দশটিকা গ্রামে আশ্রয়ন প্রকল্পের সচিত্র সংবাদ সংগ্রহ করতে যান। তারা ঘটনাস্থলে পৌঁছে নিম্নমানের ইট, সিমেন্ট পরিমাণ কম দিয়ে কাজ করা দেখতে পেয়ে ভিডিওচিত্র ধারণ করার সময় স্থানীয় নিশিন্ধারা ইউপি সদস্য লুৎফর রহমান লাল মিয়া ও শ্রমিক লীগ নেতা জনির নেতৃত্বে তাদের সহযোগীরা হামলা করে। তারা ক্যামেরা ভাঙচুর করে কেড়ে নেয় এবং দুজনকে আটকে রেখে বেদম মারপিট করে। এতে তারা আহত হয়ে মাটিতে পড়ে যান।

 

এদিকে মারপিটের খবর পেয়ে বিকেলে সদর থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 

সন্ধ্যায় বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবীর জানান, আহত অবস্থায় দুই সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে এলাকায় পুলিশ অভিযান শুরু হয়েছে।

 

বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান জানান, মুজিবশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গৃহহীন ভূমিহীনদের জন্য আশ্রয়ন প্রকল্পের আওতায় বগুড়া সদরের দশটিকা গ্রামে বাড়ি নির্মাণ কাজ চলছে। সেখানে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে হামলার শিকার হন।

 

স্থানীয় বাসিন্দারা জানান, সাংবাদিকরা সেখানে কাজ দেখতে গিয়ে গ্রামবাসীদের জিজ্ঞাসা করে কাজগুলো কেমন হচ্ছে। এমন আরো কিছু প্রশ্ন করার পরপরই কয়েকজন যুবক এসে হামলা করে তাদের মারপিট করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023