শিরোনাম :
গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ

ভাসানচরের পথে ১৮০৪ রোহিঙ্গা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

দ্বিতীয় দফায় ভাসানচরে যাওয়ার জন্য চট্টগ্রামের পতেঙ্গা থেকে নৌবাহিনীর জাহাজে করে রওনা হয়েছেন ১ হাজার ৮০৪ জন রোহিঙ্গা।

 

মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে তাদের বহনকারী ৭টি জাহাজ ভাসানচরের পথে রওনা হয়।

 

এর আগে সোমবার স্বেচ্ছায় ভাসানচরে যাওয়ার জন্য কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৪টি শরণার্থী শিবিরের কয়েকটি ক্যাম্প থেকে তারা ১৩টি বাসে চট্টগ্রাম পৌঁছান।

 

এর আগে গত ৪ ডিসেম্বর প্রথম ধাপে ভাসানচরে যায় ১৬৬০ জন রোহিঙ্গা। এছাড়াও ভাসানচর যেতে নিবন্ধিত হয়েছে আরও সাত হাজারের বেশি রোহিঙ্গা। যাদের ভাসানচর নিতে প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। পর্যায়ক্রমে এক লাখ রোহিঙ্গাকে ভাসানচর নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

 

উল্লেখ্য, ২০১৭ সালের ২৪ আগস্ট মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয় সাত লাখেরও বেশি রোহিঙ্গা। নতুন পুরনো মিলে কক্সবাজারের উখিয়া-টেকনাফে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023