শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

টাঙ্গাইলে ট্রাকচাপায় ৩ কিশোর নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন কিশোর নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দি‌কে টাঙ্গাইল-ভূঞাপুর সড়‌কে উপজেলার সিংগুরিয়া ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- ভূঞাপুর উপজেলার কাগমারীপাড়া গ্রা‌মের ইউসু‌ফের ছে‌লে মো. র‌শিদ (১৫), একই গ্রা‌মের লাল মিয়ার ছে‌লে মুন্না (১৮) ও সৌরভ‌ (১৯)।

ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুরাদ হো‌সেন জানান, টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের সিংগুরিয়া ব্রিজের ওপর ফ্রেশ কোম্পানির এক‌টি ট্রাক বিপরীত থেকে আসা এক‌টি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা ওই তিন আরোহী কিশোরের মধ্যে র‌শিদ ও মুন্নার মৃত্যু হয়। আর আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সৌরভের মৃত্যু হয়।

 

ভুঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজিব চৌধুরী পাল বলেন, সড়ক দুর্ঘটনার ঘটনায় দুইজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে রশিদ নামের এক যুবককে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর পর সেও মারা যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023