শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নন্দীগ্রামে পৌর নির্বাচনে মেয়র প্রার্থীসহ ৩৫ জনের মনোনয়নপত্র উত্তোলন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

আসন্ন বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন জমে উঠেছে। তফসিল ঘোষনার পর থেকেই সরগরম তৃণমূলের রাজনীতি। পৌর নির্বাচনে ভোট যুদ্ধে লড়তে আওয়ামী লীগ, বিএনপিসহ ৫ মেয়র প্রার্থী ও ৩০ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

রোববার (২০ ডিসেম্বর) নন্দীগ্রাম উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মেয়র পদে মনোনয়নপত্র উত্তোলন করলেন বর্তমান মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, সাবেক মেয়র ও পৌর বিএনপির সদস্য সুশান্ত কুমার শান্ত, পৌর আওয়ামী লীগের সভাপতি ও দলীয় মনোনয়ন প্রত্যাশী আনিছুর রহমান, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, স্বেচ্ছা সেবক লীগের সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ। এ ছাড়া পৌরসভার ৯ টি ওয়ার্ডের ২০ জন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১০ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

ভোট সামনে রেখে মাঠ চষে বেড়াচ্ছেন সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নির্বাচনী মাঠ নিজের দখলে রাখতে গণসংযোগের পাশাপাশি শোডাউনও সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রচারনা চালাচ্ছে তারা।

নন্দীগ্রাম পৌরসভার আয়তন ১২.০৩ বর্গ কিলোমিটার। এ পৌরসভার নয়টি ওয়ার্ডে ১৫ হাজার ৯৪২ জন ভোটার রয়েছে। তফসিল অনুযায়ী নন্দীগ্রাম পৌরসভায় আগামী ৩০ জানুয়ারি ভোটগ্রহণ করা হবে। এর জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই আগামী ৩ জানুয়ারি। প্রার্থীতা প্রত্যাহার আগামী ১০ জানুয়ারি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023