শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

নন্দীগ্রামে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে (২০) ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পরথেকেই শ্বশুর বাচ্চু মিয়া (৪৫) গা ঢাকা দিয়েছে।
বুধবার সকালে গৃহবধু বাদী হয়ে নন্দীগ্রাম থানায় শ্বশুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বাদলাশন গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে গৃহবধুর স্বামী বেলাল হোসেন দিনমুজর কাজ করতে চলে যায়। এই সুযোগে শ্বশুর বাচ্চু মিয়া পুত্রবধূকে জোর করে ধর্ষন করে। ওইদিনই গৃহবধু তার স্বামী ও বাবাকে ঘটনা খুলে বলেন। পরে গৃহবধু বাবার বাড়িতে চলে যান। ঘটনাটি জানাজানি হলে শ্বশুর বাচ্চু মিয়া গা ঢাকা দিয়ে রয়েছেন। মেয়ের বাবা মামুন হোসেন বলেন, মেয়ের শ্বশুর বাড়ির কিছু প্রভাবশালী লোকজন বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। আমার মেয়ের ধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ করেছি।
এ বিষয়ে থানার দায়িত্বরত ডিউটি অফিসার এসআই সুবোধ চন্দ্র বলেন, গৃহবধু বাদী হয়ে শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023