শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় গত ২৪ ঘন্টায়  করোনায় শনাক্ত ৩৩

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় গত ২৪ ঘন্টায় ২০২টি নমুনার ফলাফলে নতুন করে ৩৩জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১৬দশমিক ৩৩শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ২৬জন। তবে করোনায় নতুন করে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন আক্রান্ত ৩৩জনের মধ্যে সদরের ৩০ এবং আদমদিঘী,  সারিয়াকান্দি ও শাজাহানপুুুরে একজন করে।

 

সোমবার  সকাল ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

 

ডা. তুহিন জানান,  ১৪ ডিসেম্বর, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ২০২টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৯১টি নমুনায় ২৭জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ১১টি নমুনায় ৬জনের পজিটিভ এসেছে।

 

এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৯হাজার ২৭০জন এবং সুস্থতার সংখ্যা ৮হাজার ৩৮৭জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২১৫জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৬৬৮জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023