শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বরযাত্রীসহ ট্রলারডুবি, নববধূসহ সাতজনের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ক্যারিংচর থেকে ভোলার মনপুরা যাওয়ার পথে মেঘনা নদীতে বরযাত্রীসহ ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত নববধূ-শিশুসহ সাতজনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। তবে এ দুর্ঘটনায় নিখোঁজের সঠিক কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

 

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার চানন্দী ঘাট থেকে আনুমানিক ৮০-৮৫ জন যাত্রী নিয়ে কেয়ারিংচর এলাকার মেঘনা নদীতে দুর্ঘটনাকবলিত হয় ট্রলারটি। স্থানীয়দের ভাষ্যমতে, তীব্র স্রোতের মুখে পড়ে ট্রলারটি ডুবে যায়।

 

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস ও মোর্শেদ বাজার তদন্তকেন্দ্রের ইনচার্জ আবদুল হালিম এ তথ্য নিশ্চিত করেন। তাঁরা আরো জানান, তাৎক্ষণিক নিহতদের নাম-ঠিকানা জানা যায়নি। দুর্ঘটনার শিকার যাত্রীরা বিভিন্ন ঘাট দিয়ে কূলে উঠছে। তবে সঠিকভাবে জানা যায়নি এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কতজন যাত্রী নিখোঁজ রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023