শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় করোনায় নতুন শনাক্ত ২৮ মৃত্যু ১

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায়  গত ২৪ ঘন্টায় ২০৯টি নমুনার ফলাফলে নতুন করে ২৮জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১৩দশমিক ৩৯শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ২১জন। তবে করোনায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তির নাম আকবর আলী(৬২)। তিনি বগুড়া শহরের কলোনী এলাকার বাসিন্দা। রোববার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

এছাড়া নতুন আক্রান্ত ২৮ জনের মধ্যে সদর ২৫ এবং শাজাহানপুর, শেরপুর ও দুপচাঁচিয়ায় একজন করে।

 

সোমবার দুপুুর ১২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

 

ডা. তুহিন জানান, ১৩ডিসেম্বর, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ২০৯টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৯৮টি নমুনায় ২৫জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ১১টি নমুনায় ৩জনের পজিটিভ এসেছে।

 

এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৯হাজার ২৩৭জন এবং সুস্থতার সংখ্যা ৮হাজার ৩৬১জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২১৫জনে দাঁড়িয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৬৬১জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023