শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় অতিরিক্ত জেলা প্রশাসক পরিচয়ে প্রতারণাকালে যুবক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় অতিরিক্ত জেলা প্রশাসক পরিচয়ে প্রতারণার সময় ইশতিয়াক মাহমুদ অভি (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।  শনিবার দুপুরে জেলা শহরের বাদুড়তলা তিব্বতের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। তার বিরুদ্ধে দ-বিধির ১৭০/৪২০ ধারায় মামলা দিয়ে বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সদর থানার এসআই সোহেল রানা জানান, প্রতারক ও ভবঘুরে ইশতিয়াক মাহমুদ অভি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পাঁচথিতা গ্রামের হাফিজার রহমানের ছেলে। তিনি শহরের সুলতানগঞ্জপাড়া এলাকায় বসবাস করেন।  শনিবার দুপুর ১২টার দিকে অভি শহরের বাদুড়তলায় তিব্বতের মোড় সোনা মিয়া লেনে জনগণের সঙ্গে প্রতারণার চেষ্টা করছিলেন। গোপনে খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তিনি নিজেকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পরিচয় দেন এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। নিজের কাছে থাকা প্রতারণার কাজে ব্যবহৃত পরিচয়পত্রও দেখান। পুলিশের সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে অভি নিজেকে প্রতারক বলতে বাধ্য হলে তাকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023