শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

সিরাজগঞ্জে রেল লাইনে বসে ফোনে আলাপ, প্রাণ গেল খালা-ভাগ্নির

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে রেল লাইনে বসে ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে খালা-ভাগ্নির মৃত্যু হয়েছে।

 

শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন-সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়ার শুকুর আলীর স্ত্রী আছিনুর খাতুন (৩৮) ও তার বোনের মেয়ে কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের মন্টু সরকারের মেয়ে নূপুর খাতুন (১৬)।

 

সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, নূপুরকে নিয়ে মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় রেল লাইনে বসে মোবাইলে কথা বলছিলেন আছিনুর। এ সময় খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান আছিনুর। এতে গুরুতর আহত হয় নূপুর।

 

পরে স্থানীয়রা নূপুরকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ পরে সেখানে তার মৃত্যু হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023