শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

নন্দীগ্রামে পুলিশি প্রহরায় বঙ্গবন্ধুর ম্যুরাল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রাম পৌর শহরে পুলিশি প্রহরায় বঙ্গবন্ধুর ম্যুরাল। সেই সাথে জোরদার করা হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল। যেখানে যেখানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ম্যুরাল রয়েছে সবখানে সার্বক্ষণিক পুলিশি পাহারা বসানো হয়েছে।

সোববার (৭ ডিসেম্বর) সকালে নন্দীগ্রাম বাসষ্ট্যান্ডে বঙ্গবন্ধু ম্যুরালে পুলিশের এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে।

জানা গেছে, কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনার পর নন্দীগ্রাম পৌর শহরের নির্মিত উপজেলা পরিষদে, মুক্তিযোদ্ধা সংসদের সামনে ও বাসষ্ট্যান্ডে বঙ্গবন্ধু ম্যুরালে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। এদিকে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ও দুর্বৃত্তদের গ্রেফতারের দাবিতে নন্দীগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ।

এ বিষয়ে নন্দীগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) আব্দুর রশিদ সরকার জানান, নন্দীগ্রামে বঙ্গবন্ধুর ম্যুরালগুলো নিরাপত্তা নিশ্চিতে জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। দিনরাত ২৪ ঘণ্টা ম্যুরালের কাছে পুলিশ অবস্থান করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023