শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নন্দীগ্রামে আ’লীগের বহিস্কৃত সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়া নন্দীগ্রামে হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরের চাল কালোবাজারে ক্রয় করে মজুত করার দায়ে উপজেলা আওয়ামী লীগের বহিস্কৃত সাধারন সম্পাদক আনিছুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে।

শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী অফিসার এসআই আব্দুর রহিম।

জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ চাল মজুত করার খবর পেয়ে গত ১১ এপ্রিল (শনিবার) রাত ১১ টার দিকে র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির সদস্যরা শিমলা গ্রামে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক (বহিস্কৃত) আনিছুর রহমানের বাড়িতে অভিযান চালায়। অভিযানে আনিছুর রহমানের বাড়িতে ৫৮ বস্তা ও তার গোডাউনে তল্লাশি চালিয়ে আরও ১১০ বস্তা চাল উদ্ধার করে। পরে র‌্যাব সদস্যরা আনিছুর রহমান ও তার সহযোগী আনছার আলীকে গ্রেপ্তার করে। এ সময় চালের ডিলার মিলন সরদার পালিয়ে যায়। এ ঘটনায় নন্দীগ্রাম থানায় আওয়ামী লীগ নেতা সহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়।

এ দিকে সরকারি চাল আত্মসাতের অভিযোগে ও দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করায় নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনিছুর রহমান ও তার সহযোগী নন্দীগ্রাম সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনছার আলীকে বহিস্কার করা হয়।

আলোচিত এই মামলা তদন্ত শেষে গত ১০ নভেম্বর আ’লীগ নেতা আনিছুর রহমান, তার সহযোগী আনছার আলী ও চালের ডিলার মিলন সরদারের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন পুলিশ।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রশিদ সরকার জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023