শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

ডিসেম্বরে শৈত্যপ্রবাহের আভাস

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

ডিসেম্বরের শেষের দিকে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ১ থেকে ২টি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

 

বুধবার ডিসেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

 

পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এটি বাংলাদেশ উপকূলে আসবে না।

 

এদিকে গত অক্টোবর ও নভেম্বরেও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ছিল। অক্টোবরে গভীর নিম্নচাপে পরিণত হলেও তা ঘূর্ণিঝড়ে রূপ নেয়নি। নভেম্বরে ঘূর্ণিঝড়ে রূপ নিলেও তার প্রভাব বাংলাদেশের ওপর পড়েনি। কেবল তাই নয়, চলতি বছরের অধিকাংশ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ছিল।

 

ডিসেম্বরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। তবে গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। দেশের নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা/মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। নদ-নদীগুলোতে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করতে পারে। এ মাসে দেশে দৈনিক গড় সূর্য কিরণকাল ৪ থেকে ৫ ঘণ্টা থাকতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023