শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

নওগাঁয় আমনের দাম কম হওয়ায় হতাশ চাষি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, নওগাঁ

নওগাঁ জেলায় এবার আমনের বাম্পার ফলন হলেও চাষিদের মুখে হাসি নেই। উৎপাদিত ধানের বাজারদর কমে গেছে। এ নিয়ে হতাশ চাষিরা।

 

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলায় সতীহাট ধানের সরবরাহ বাড়লেও ক্রেতা কম ছিল। সপ্তাহের ব্যবধানে বাজারে সব ধানের দাম মণ প্রতি ১০০-১৫০ টাকা কমেছে। গত ১৫-২০ দিন আগেও ধানের দাম বেশি ছিল। কিন্তু হঠাৎ দাম কমে যাওয়ায় কৃষকরা হতভম্ব হয়ে পড়েছেন।

 

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, চলতি মৌসুমে জেলায় প্রায় এক লাখ ৯১ হাজার সাতশ হেক্টর জমিতে আমন উৎপাদন হয়েছে।

 

উত্তরাঞ্চলের শষ্য ভাণ্ডারখ্যাত জেলা নওগাঁয় বর্ষা মৌসুমে বৃষ্টির উপর নির্ভর করে আমন চাষাবাদ। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। ধানে পোকার আক্রমণ থাকলেও তেমন ক্ষতি হয়নি। ধান কাটা ও মাড়াই প্রায় শেষের দিকে।

 

এদিকে ডিসেম্বর এ এলাকায় হালখাতার সময়। তাই বকেয়া পরিশোধের জন্য বাজারে ধানের আমদানি বেড়েছে। আমদানি বেশি হওয়ায় আগ্রহ কমেছে ক্রেতাদের। এ কারণে বাজারে ধানের দাম কমেছে।

 

স্থানীয় কৃষকরা বলেন, গত ১৫ দিন আগে স্বর্ণা-৫ ধানের দাম ছিল ১১৫০ টাকা মণ, আর গুটি স্বর্ণা ছিল ১০৫০ টাকা। মান্দার সতীহাটসহ অন্যান্য হাটে সেই স্বর্ণা-৫ ধানের দাম কমে হয়েছে এক হাজার থেকে ১০৫০ টাকা এবং গুটি স্বর্ণার দাম কমে হয়েছে এক হাজার টাকা।

 

সতীহাটের ধানের আড়তদাররা বলেন, বাজারে আমদানি বেশি এবং চালকল মালিকরা ধান কেনা কমিয়ে দেয়ায় দাম কমেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023