শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আজ থেকে বগুড়ায় সব দোকান রাত ৮টার পর বন্ধ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বগুড়া পৌর এলাকার সব দোকান-পাট রাত ৮টার পর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

আজ সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার পর থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

 

রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে বগুড়া পৌরসভায় স্থানীয় ব্যবসায়ী নেতাদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। এ ব্যাপারে পৌরসভার উদ্যোগে শহরজুড়ে মাইকিং করে প্রচার শুরু হয়েছে।

 

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি এনামুল হক দুলাল জানান, বগুড়া শহরে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। এটি রোধে পৌর এলাকার ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। সভায় বগুড়া শহরের বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতারা নিজস্ব মতামত ব্যক্ত করেন। এতে সবাই ২৩ নভেম্বর থেকে রাত ৮টার পর সব ধরনের দোকান-পাট বন্ধ রাখার ব্যাপারে একমত পোষণ করেন। তবে জরুরি সেবাদাতা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে।

 

এদিকে, বগুড়া পৌরসভার মেয়র একেএম মাহবুবর রহমান জানান, করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সব ব্যবসায়ী নেতাদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে শহরজুড়ে মাইকিং করা হচ্ছে। এছাড়া পৌর এলাকায় সবাইকে মাস্ক ব্যবহার করার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023