শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১৭, মৃত্যু ১

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় গত ২৪ ঘন্টায় ২০৪টি নমুনার ফলাফলে নতুন করে ১৭জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৮ দশমিক ৩৩ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ১৬জন। তবে করোনায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তি হলেন- শহরের মালতীনগর এলাকার মাহমুদুল হক(৫৫)।  তিনি বুুধবার দুপুর দেড়টার দিকে  শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  নতুন আক্রান্ত ১৭জনের মধ্যে সদরের ১৫জন এবং বাকি ২জন সারিয়াকান্দির বাসিন্দা।

 

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

 

ডা. তুহিন জানান, ১৮ নভেম্বর, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ২০৪টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৯০টি নমুনায় ১৫জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ১৪টি নমুনা ২জনের পজিটিভ এসেছে।

 

এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৮হাজার ৪৭৮ জন এবং সুস্থতার সংখ্যা ৭হাজার ৮৩৭জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ১৯৯জনে দাঁড়িয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৪৪২জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023