শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় সাংবাদিকের নিকট চাঁদাদাবী ও ভাংচুর মামলার ঘটনায় প্রধান আসামী সাগর গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া থেকে প্রকাশিত দৈনিক মুক্তজমিন পত্রিকার মহাস্থান প্রতিনিধি সাংবাদিক সাখাওয়াতের ব্যবসায়িক প্রতিষ্ঠানে চাঁদার দাবিতে হামলা ভাংচুর মারপিটের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী সাগর (২৭) কে গতকাল মঙ্গলবার সদর থানার এস.আই বেদার উদ্দিন সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের মগলিশপুর এলাকা থেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে। মামলা সূত্রে প্রকাশ, বগুড়া থেকে প্রকাশিত দৈনিক মুক্তজমিন পত্রিকার মহাস্থান প্রতিনিধি সদরের বালা কৈগাড়ী গ্রামের শহিদুল ইসলাম পুটু এর পুত্র প্রতিদিনের ন্যায় পেশাগত দায়িত্ব পালন শেষে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান বাঘোপাড়া সরকার মার্কেটে ওয়েব পয়েন্ট আইটিতে গত ১১ নভেম্বর রাত অনুমান ৮ টা ৪৫ মিনিটের সময় কয়েকজন সন্ত্রাসী, চাঁদা বাজ কোন কিছু বুঝে উঠার আগেই আকস্মিক ভাবে গ্রেফতারকৃত আসামী মহিষবাথান মৃধা পাড়ার আব্দুল মোমিনের পুত্র সাগর একই গ্রামের রোস্তম আলীর পুত্র পলাতক আসামী আবু সাঈদ (২৫) বিবাদী সাগরের ফুফু বেগমের বাসার ভাড়াটিয়া আশিক (২০) সাকিল (২০) সহ অজ্ঞাত নামা সহ আরো ৬/৭ জন সন্ত্রাসীদল হাতে লাঠিশোঠা নিয়ে বেআইনী জন তায় দলবদ্ধ হয়ে অনাধিকার ভাবে জোর পূর্বক ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে সাখাওয়াতের নিকট দশ হাজার টাকা চাঁদা দাবী করে। এসময় সাখাওয়াত কারন জিজ্ঞাসা করলে বিবাদীগণ তাকে অশ্লীল ভাষায় গালাগালি সহ এলোপাতারী ভাবে মারপিট করে অপহরন করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে সাখাওয়াত বাধা দেওয়ার চেষ্ঠা করলে গ্রেফতারকৃত আসামী সাগর কম্পিউটারের মনিটর  নিচে ফেলে। যার মূল্য ৯ হাজার টাকা এবং কম্পিউটারের সি.পি.ইউ লাথি দিয়ে ভেঙ্গে ফেলে যার মূল্য ২৭ হাজার টাকা, ৩ ও ৪ নং বিবাদী দোকানের ক্যাশ বাক্স থেকে ৬ হাজার টাকা চুরি করে নেয়। সাংবাদিক সাখাওয়াতের চিৎকারে আশপাশ হতে স্বাক্ষীগণ ছাড়াও আরো অনেকেই এগিয়ে আসলে বিবাদীরা খুন-জখমের হুমকি দিয়ে পালিয়ে যায়। অপরদিকে প্রকৃত ঘটনা ধামা-চাপা দিতে বিশেষ মহল কু-প্ররোচনায় ২ নং বিবাদীকে দিয়ে সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে। বিষয়টি প্রশাসনের নজরে এলে বিবাদীগণকে খুজতে থাকে ইতিমধ্যেই বিবাদীগণ গা ঢাকা দিয়ে পালিয়ে বেড়াচ্ছে। ১ নং আসামী সাগর গ্রেফতারের পর তাদের পিছনে থাকা বুদ্ধিদাতারা অবস্থা বুঝতে পেড়ে কেটে পরেছে। বিবাদীগণ এখন বুদ্ধিদাতাদেরকেই মামলা দায়ের হওয়ার কারণে দোষারোপ করছে। এদিকে অবিলম্ভে পলাতক আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে বগুড়া সদর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023