শিরোনাম :
বগুড়ায়  আলোচিত সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

পায়ে ধরে প্রবীণ নেতাকে মঞ্চে ফেরালেন প্রতিমন্ত্রী পলক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

নাটোর প্রতিনিধি

নাটোর জেলা আওয়ামী লীগের বিশেষ প্রতিনিধি সভায় মঞ্চে বসিয়ে সম্মান না দেয়ায় ক্ষুদ্ধ হয়ে সভাস্থল ত্যাগ করে চলে যাচ্ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামী লীগ নেতা এডভোকেট সাজেদুর রহমান খাঁন।

 

এ সময় পা চেপে ধরে তাকে সভায় ফিরিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রোববার এন এস সরকারি কলেজ মিলনায়তনে এ ঘটনা ঘটে।

 

আনুষ্ঠানিকভাবে সভা শুরু হলে আমন্ত্রিত অতিথিরা মঞ্চে ওঠেন। এ সময় দলের পক্ষ থেকে সকলকে পরিচয় করিয়ে দেয়া হয়। পরিচয়পর্বের শেষ দিকে মাইকে সাজেদুর রহমান খানের নাম ঘোষণা করা হলে তিনি দর্শক সারির চেয়ার থেকে উঠে দাঁড়ান। এ সময় চলে যেতে উদ্যত হলে মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ তাকে বসতে বলেন। এতে তিনি কর্ণপাত না করে মিলনায়তনের গেট পর্যন্ত চলে আসেন।

 

এ সময় দ্রুতগতিতে মঞ্চ থেকে নেমে দৌড়ে গেটের কাছে উপস্থিত হয়ে সাজেদুর রহমান খানের কাছে এসে তাকে মঞ্চে ফিরে যেতে অনুরোধ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি তাতেও না রাজী হলে শত শত ডেলিগেটের সামনে সাজেদুর রহমান খাঁনের দুই পা চেপে ধরেন। তখন সাজেদুর রহমান খাঁন ফিরে আসেন এবং মঞ্চে তার আসনের ব্যবস্থা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023