স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়া থেকে প্রকাশিত দৈনিক মুক্ত জমিন পত্রিকার মহাস্থান প্রতিনিধি সাংবাদিক সাখাওয়াতের ব্যবসায়িক প্রতিষ্ঠানে চাঁদার দাবিতে হামলা, মারপিট, থানায় মামলা। বগুড়া সদর থানার এজাহার সুত্রে জানা গেছে, বগুড়া থেকে প্রকাশিত দৈনিক মুক্তজমিন পত্রিকার মহাস্থান প্রতিনিধি সদরের বালা কৈগাড়ী গ্রামের শহিদুল ইসলাম পুটু এর পুত্র প্রতিদিনের ন্যায় পেশাগত দায়িত্ব পালন শেষে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান বাঘোপাড়া সরকার মার্কেটে ওয়েব পয়েন্ট আইটিতে গতকাল বুধবার রাত অনুমান ৮ টা ৪৫ মি: হঠাৎ কয়েকজন সন্ত্রাসী, চাঁদা বাজ তাদের মধ্যে চিহ্নিত সদর থানার মহিষ বাথান মৃধা পাড়ার আব্দুল মোমিনের পুত্র সাগর(২৭), রোস্তম আলীর পুত্র আবু সাঈদ( ২৫), আশিক, শাকিল, সহ আরও অজ্ঞাত ৬/৭ জন দোকানে এসে ১০ হাজার টাকা চাঁদা দাবী করলে সে তা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে অস্ত্রের ভয দেখিয়ে দোকানের কম্পিউটার ভাংচুর করে দোকানের ক্যাশে থাকা ৬ হাজার টাকা নিয়ে যায। তাদরেকে দ্রুত আটক করার জন্য সাংবাদিক সাখাওয়াত পুলিশ প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করোন। এব্যাপারে বগুড়া সদর থানার ওসী হুমায়ুন কবীরের সাথে কথা বললে তিনি জানান বিষযটি সম্পর্কে আমি জানী, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওযা হবে। ঘটনাস্থল থানার এম আই জহুরুল পরিদর্শন করেছে। তদন্ত কারী কর্মকর্তা এস আই বেদার উদ্দিন জানান দ্রুত দেষী ব্যক্তিদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে। এদিকে সাংবাদিক সাখাওয়াত হোসেনের ব্যবসায়ীক প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, দৈনিক মুক্তজমিন পরিবার। তারা অবিলম্বে ঘটনার সাথে জরিতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোড়দাবী জানান।