শিরোনাম :
বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী বগুড়া সোনাতলা রেলস্টেশনে হামলা ঘটনায় ক্ষমা চাওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার কারাগারে ফিরলেন দীপু মনি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপস তৈরীর ফ্যাক্টরীর কারখানা জরিমানা

জয়পুরহাটে ৭৫ কোটি টাকার বিষ্ণুমূর্তি উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৯ নভেম্বর, ২০২০

জয়পুরহাটে প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দেওড়া গ্রাম থেকে ৩৮০ কেজি ওজনের দুর্লভ কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র‌্যাব। রোবরার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ।

 

তিনি বলেন, পাল বংশীয় রাজা প্রথম মহিপালের আমলের উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক সম্পদ এই দুর্লভ কষ্টি পাথরটি বহু বছর ধরে দেওড়া গ্রামের রজেন্দ্রনাথ নিজ বাড়িতে মন্দির তৈরি করে তার নিজের দখলে রাখেন, যা আইন বহির্ভূত। প্রত্নতত্ত্ব অধিদফতরের সহযোগিতায় অভিযান চালিয়ে ৩৮০ কেজি ওজনের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়েছে। বিষ্ণুমূর্তিটি প্রত্নতাত্ত্বিক সম্পদ হওয়ায় নওগাঁর বদলগাছীর পাহাড়পুর জাতীয় জাদুঘরে হস্তান্তর করা হয়েছে।

 

র‌্যাব কমান্ডার আরও জানান, বিষ্ণুমূর্তিটি পাল বংশীয় রাজা ১ম মহিপাল (৯৯৫-১০৪৩ খ্রি.) আমলের। মূর্তিটির গায়ে খোদাই করা শিল্পকর্ম থেকে জানা যায় যে, এটি কুষান সম্রাজ্যের প্রাচীন মূর্তি শিল্পের আদলে তৈরি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023