শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নন্দীগ্রামে বাড়ির আঙিনায় গাঁজার গাছ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৯ নভেম্বর, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
নিজ বাড়ির আঙিনায় দুটি গাঁজার গাছ রোপন করেছিলেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার খেংশহর গ্রামের ফেরদৌস আলম (৪৫)। তিনি উপজেলার বুড়ইল ইউনিয়নের খেংশহর গ্রামের চান মিয়ার ছেলে।

সোমবার সকালে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, উপজেলার খেংশহর গ্রামের ফেরদৌস আলম নামে এক দিনমজুর প্রতিবেশীদের চোখ ফাঁকি দিয়ে নিজের বাড়িতে গাঁজার চাষ করছিলেন। দিনে-দিনে বাড়ির আঙিনায় গাঁজার গাছগুলো বেড়ে ওঠে। পরিপক্ক হওয়ার পর সেই গাছের গাঁজাও বিক্রি করা শুরু করবেন। বাড়ির আঙিনায় গাঁজার গাছ রয়েছে, তা বাইরে থেকে কারও বোঝার উপায় ছিল না। তবে শেষ পর্যন্ত পুলিশের চোখ এড়িয়ে যেতে পারেনি। গত রোববার রাতে ১০ ফুট উচ্চতার দুটি গাঁজার গাছসহ তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

থানা পুলিশ জানায়, ফেরদৌস আলম তাঁর বাড়ির আঙিনায় দুটি গাঁজার গাছ রোপন করেন। খরব পেয়ে থানার এসআই চান মিয়া একদল পুলিশ নিয়ে ফেরদৌস আলমের বাড়িতে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023