শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

নন্দীগ্রামে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৪ নভেম্বর, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার স্কুল এন্ড কলেজ মাঠে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে খেলার উদ্বোধন করেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহিন। ফাইনাল খেলায় শেরপুর ইউনাইটেড ক্লাবকে ট্রাইবেকারে ২-৩ গোলে হারিয়ে বিজয়ী হয় সিংড়ার বোয়ালিয়া ফুটবল একাদশ। শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে টুর্নামেন্টের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মজিবর রহমান মজনু।

 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক মাশরাফি হিরো, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মুকুল হোসেন, আ’লীগ নেতা কালিপদ রায়, মখলেছুর রহমান মিন্টু, মোরশেদুল বারী, আনিছুর রহমান আলো, মোফাজ্জল হোসেন, জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল হোসেন, ধুন্দার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউল হক জুয়েল, নন্দীগ্রাম উপজেলার সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সরফুল হক উজ্জল, ছাত্রলীগ নেতা আল নোমান নাদিম, আবু তৌহিদ রাজিব, আল জাহিদ, আহসান হাবিব সজীব প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023