শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

ট্রাকের ধাক্কায় ৫ অ্যাম্বুলেন্স আরোহী নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

কুষ্টিয়ার বিত্তিপাড়ায় ট্রাকের ধাক্কায় ৫ অ্যাম্বুলেন্স আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।

 

মঙ্গলবার দুপুরে ইবি থানার লক্ষ্মীপুর বিত্তিপাড়ার ১১ মাইল ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। তবে, তাৎক্ষণিকভাবে নিহত বা আহতদের পরিচয় পাওয়া যায়নি।

 

ইসলামী বিশ্ববিদ‌্যালয় (ইবি) থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান এ তথ‌্য নিশ্চিত করে জানান, কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি অ‌্যাম্বুলেন্স লক্ষ্মীপুর-নিয়তমোড়ে পৌঁছালে বিএডিসির পণ‌্যবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই অ‌্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত হন। তাদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী।

 

গুরুতর আহত একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ, যোগ করেন এসআই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023