শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় শনাক্ত ৪৫

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় গত ২৪ ঘন্টায় ২০৩টি নমুনার ফলাফলে নতুন করে ৪৫জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২২দশমিক ১৬শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৫৬জন। তবে করোনায় নতুন করে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন আক্রান্ত ৪৫জনের মধ্যে ৪৪জন সদরের বাকি একজন সোনাতলার।

 

শনিবার সকাল ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

 

ডা. তুহিন জানান, ২৩ অক্টোবর, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ২০৩টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৯৩টি নমুনায় ৪১জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ১০টি নমুনায় ৪জনের পজিটিভ এসেছে।

 

এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৭হাজার ৯৮৩জন এবং সুস্থতার সংখ্যা ৭হাজার ২৫৫জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ১৯৩জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৫৩৫জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023