শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

স্পিডবোট ডুবি, ৫ মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

ডেস্ক রিপোর্ট

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদীতে স্পীডবোট ডুবির ঘটনায় নিখোঁজ ৫ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

 

 

শনিবার ভোর রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে আগুনমুখা নদী থেকে এসব মৃতদেহগুলো উদ্ধার করে কোস্টগার্ড।

 

নিহতরা হলেন- রাঙ্গাবালী থানা পুলিশের কনস্টেবল মহিব্বুল্লাহ (৪৫), কৃষি ব্যাংক রাঙ্গাবালীর বাহেরচর শাখার পরিদর্শক মোস্তাফিজুর রহমান (৩৫), এনজিও আশার রাঙ্গাবালীর খালগোড়া শাখার ঋণ অফিসার হুমায়ুন কবির (৩০), গলাচিপার আমখোলার হাসান (৩৫) ও বাউফলের কনকদিয়ার ইমরান (৩৪)।

 

এ প্রসঙ্গে রাঙ্গাবালী থানার ওসি বলেন, ‘পুলিশের সহযোগিতায় ও কোস্টগার্ডের অক্লান্ত পরিশ্রমে আজ সকালে আগুনমুখা নদী থেকে নিখোঁজ ওই পাঁচ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো রাঙ্গাবালী থানায় রাখা হয়েছে। তাদের স্বজনদের কাছে লাশগুলো হস্তান্তর করা হবে।’

 

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আগুনমুখা নদীতে যাত্রীবাহী একটি স্পিডবোট ডুবির ঘটনা ঘটে। এতে চালকসহ ১৩ যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও পাঁচজন নিখোঁজ হন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023