শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

এসআই আকবর অবশ্যই ধরা পড়বে: পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

ডেস্ক রিপোর্ট

এসআই আকবর অবশ্যই ধরা পড়বে বলে সিলেটে নিহত রায়হানের মা সালমা বেগমকে আশ্বস্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। সোমবার বেলা পৌনে ২ টায় নিহত রায়হানের বাড়িতে গিয়ে এ কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন- পুলিশও আকবরকে খুঁজছে। তাকে ধরতে ইতিমধ্যে কয়েকটি স্থানে অভিযান চালানো হয়েছে। পুলিশ বসে নেই। তিনি এ সময় নিহত রায়হানের মাকে অভয় দিয়ে বলেন- আন্দোলন করে, পুলিশের উপর হামলা চালিয়ে বিচায় হয় না। ন্যায় বিচার নিশ্চিত করতে তিনি পুলিশকে সহযোগিতার কথা বলেন।

রায়হানের মা জানান- রায়হানের দাদাও একজন পুলিশ ছিলেন।

এতোদিন হয়ে গেলো এখনো কোনো আসামিই গ্রেপ্তার হলো না।

এ সময় মন্ত্রীর সঙ্গে সিলেট আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানববন্দরে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

রায়হান দু:খজনক ভাবে মারা গেছে- এতে সবাই দু:খিত বলে মন্তব্য করেন মন্ত্রী। বলেন- সিলেটের পুলিশ খুবই কনসাস। মামলা মামলার নিয়মে চলবে। একমাত্র আকবর ছাড়া সবাই পুলিশের কাছে রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023