স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়া সরকারি বালিকা শিশু পরিবারের (এতিম শিশু) শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে আজ রবিবার বিকাল ৪টায় কেক কর্তন করা হয়। কেক কর্তন করেন বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া জেলা সমাজসেবা উপ-পরিচালক আবু সাঈদ মো. কাওছার রহমান, বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক মাশরাফী হিরো, জেলা পরিষদের সদস্য আব্দুল করিম, বগুড়া সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক রীপা মোনালিসা, শাহজাদা চৌধুরী প্রমুখ।
পরে শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এদিকে শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে রবিবার বাদ আছর কাহালু রেলওয়ে স্টেশন জামে মসজিদে উপজেলা যুবলীগের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী টনি, সহ-সভাপতি শাহিন ফকির, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রাজিব, ইসমাইল হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিন্নাহ, পৌর যুবলীগের সভাপতি আব্দুল আলিম রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থা কাহালু উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ প্রমুখ।