শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

মহাস্থানে এসআই নামধারী তথাকথিত মিডিয়াকর্মী চলেন ধর্মভাইদের নাম ভাঙ্গিয়ে?

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

আঃ ওয়াহেদ ফকির
আজ রবিবার দৈনিক মুক্তজমিন পত্রিকার ১ম পৃষ্ঠায় “মহাস্থানের সেই এসআই নামধারী তথাকথিত মিডিয়াকর্মী চোরাই মোটর সাইকেল কেনা বেচা চক্রের সাথে জড়িত” শিরোনামে সংবাদ প্রকাশের পর মানুষের মুখে-মুখে এখন এসআই নামধারী তথাকথিত মিডিয়াকর্মীর নাম প্রচারিত হয়েছে। এ দিকে বারপুরের নৃত্য ব্যক্তিত্ব গতকাল এই প্রতিবেদক কে ফোন করে জানান, আজকের প্রকাশিত মুক্তজমিনের সাহসি রিপোর্টটি পড়ে তিনি নিজে ও এলাকার সচেতন মানুষের কাছে সংবাদটি পড়ে শুনান। কারন হিসাবে তিনি জানান এলাকায় এক শ্রেণীর অসাধু মোটর সাইকেল মেকার দের সাথে ঐ এসআই নামধারী তথাকথিত মিডিয়াকর্মী তাদেরকে প্রশাসনিক সেল্টার দেওয়ার নামে তাদের কাছে নিজেকে এই মর্মে প্রচার করে যে, তার প্রশাসনে খালাত ভাই, মামাতো ভাই ও একাধিক ধর্মভাই রয়েছে। তিনি কোন বিপদের সারা-শব্দ পেলেই ধর্ম ভাই মামাতো ভাই, খালাতো ভাই এদের দ্বারস্ত হয়। ঐ ভাইদের খুশি করেতে তিনি কেজিকে-কেজি মহাস্থানের স্পেশাল কটকটি তাদের বাসায় উপঢৌকন পাঠিয়ে থাকে বিনিময়ে করে নেই অনেক অসাধ্য অন্যায় কাজ। এভাবেই ঐ এসআই নামধারী তথাকথিত মিডিয়াকর্মী নিজ এলাকার বাহিরেও তার ক্ষমতার দাপট দেখিয়ে বেড়াচ্ছে। এজন্য সে ধরাকে- সরা মনে করেনা। অপরদিকে তার বিরুদ্ধে হুমকি দানের ঘটনায় দায়ের কৃত সদর থানায় জিডির তদন্ত চলছে বলেও পুলিশের দায়িত প্রাপ্ত ঐ কর্মকর্তা নিশ্চিত করেন। তিনি আরো জানান, জিডির বিষয় টি তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন।

অপরদিকে, মহাস্থান বাস স্টান্ডে বোর্ডিং থেকে চুরি হওয়া কলা ব্যবসায়ী পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার বাসিন্দা আঃ সালাম মহাস্থানে জনৈক ব্যক্তির ফোন পেয়ে এসেছে, সে ঐ এসআই নামধারী তথাকথিত মিডিয়াকর্মী ও তার সহযোগী ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করার প্রস্ততি নিচ্ছে। শুধু এস আই নামধারী তথাকথিত মিডিয়া কর্মীই নয় বরং এই জাতীয় যে সমস্ত ব্যক্তি সাধানর মানুষ কে ফাঁদে ফেলে আর্থিক ভাবে লাভবান হচ্ছে, ক্ষতিগ্রস্থ করছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে। আপনারা নির্ভয়ে তাদের অপকর্ম সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দিয়ে আমাদের কে সাহায্য করুন, আমরা সত্য প্রকাশে দ্বিধাহীন চিত্রে আপনাদের সাথে ছিলাম, সাথে আছি এবং থাকবো। অপরাধকারী-অপরাধী যত ক্ষমতা ধারী ব্যক্তি হোক না কেন? মুক্তজমিন সত্যর পক্ষে আপোষহীন আমরা তা সাহসিকথার সাথে প্রকাশ করবো এ নিশ্চয়তা ১০০%। তথ্য প্রদানে কল করুন ০১৭১৫-৬৫২৮২০ নম্বরে। তথ্যদাতার নাম ঠিকানা সম্পূর্ণ রুপে গোপন রাখা হবে। আগামীকাল আরো বিস্তারিত সংবাদ পরতে চোখ রাখুন আমাদের সাথে……

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023