আঃ ওয়াহেদ ফকির
আজ শনিবার দৈনিক মুক্তজমিন পত্রিকার ১ম পৃষ্ঠায় “গ্রেফতার আতংকে পালিয়ে বেড়াচ্ছে মহাস্থানের সেই এসআই নামধারী তথাকথিত মিডিয়াকর্মী” শিরোনামে সংবাদ প্রকাশের পর আরো ভয়ঙ্কর তথ্য পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মোটর সাইকেল চোড়াই বেচা-কিনা চক্তের সদস্য জানান, উক্ত মহাস্থানের এসআই নামধারী তথাকথিত মিডিয়াকর্মী ও কয়েকজন সহযোগী মিলে গড়ে তুলেছে অপরাধী চক্র, তারা মাদকদ্রব্য, জুয়ারু সিন্ডিকেটের শক্তিশালী চক্রের সাথে মিলে তারা নানাবিধ অপকর্ম চালিয়ে যাচ্ছে। সেই কারনে প্রশাষনের যে কোন পজেটিভ বিষয় যখন নজরে আসে তখনিই ফেসবুকে শেয়ার করে। ঐ সমস্ত কর্মকর্তাদের আস্তাভাজন ও বিশ^স্ত ব্যক্তিতে পরিনত হয়। এদিকে বারপুরের ঐ নাট্যব্যক্তিত্ব এই প্রতিবেদককে জানান, তার যেহেতু বাড়ি এই এলাকায় সেহেতু গভীর রাতে ঐ মহাস্থানের এসআই নামধারী তথাকথিত মিডিয়াকর্মী ও তার কতিপয় সদস্যকে ভটভটি যোগে বিভিন্ন কোম্পানির মোটর সাইকেল বহন করা কালে সাহায্য করতে দেখা যায়। আর ঐ তথাকথিত মিডিয়াকর্মীর সহযোগীরাও দারিয়ে থাকে। তবে এই সমস্ত ব্যক্তিদের সে কখনো-কোনদিন দেখিনি এলাকাটি নির্জন হওয়ায় আইন-শৃঙ্খলা বাহিনির নজরদারী থাকেনা। এই ভাবেই নির্বিঘেœ চালিয়ে যাচ্ছে অপকর্ম। ঐ নাট্যব্যক্তিত্বতের ভাষায় এই নামুজা সড়কে রাতের টহল পুলিশদের তৎপরতা বৃদ্ধি করলেই অতি সহজেই এই অপরাধী চক্রকে হাতে-নাতে ধৃত করতে সক্ষম হবে। অপরদিকে দিনদিন দৈনিক মুক্তজমিন পত্রিকার পাঠক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ অপরাধী চক্রই এই পত্রিকা পাঠকরার জন্য অন্য পত্রিকা ক্রয় না করে দৈনিক মুক্তজমিন পত্রিকা ক্রয় করছে। প্রশাসনে কর্মরত কর্মকর্তাগণ দৈনিক মুক্তজমিন পত্রিকার ফেসবুকে শেয়ার হওয়া সংবাদ পাঠে অধিক আগ্রহী হতে দেখা যাচ্ছে। সবারি প্রশ্ন? একটাই কবে ধরা পরবে এই মহাস্থানের এসআই নামধারী তথাকথিত মিডিয়াকর্মী ও তার সহযোগীরা। এ দিকে বগুড়া শহর ও শহরতলিতে এবং মহাস্থান এলাকায় এসআই নামধারী তথাকথিত মিডিয়াকর্মীর মত অনান্য যারা রয়েছে তাদের মধ্যেও ভীতি সঞ্চয় হয়েছে। অনেকে অপকর্ম করতে ভয় পাচ্ছে। এদিকে সচেতন মহল থেকে দৈনিক মুক্তজমিন পত্রিকা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে, আরো অনুসন্ধানী প্রকাশের জন্য অনুরোধ জানিয়ে লেখা অব্যহত রাখার জন্য তারা আহবান জানাচ্ছে। শুধু এস আই নামধারী তথাকথিত মিডিয়া কর্মীই নয় বরং এই জাতীয় যে সমস্ত ব্যক্তি সাধানর মানুষ কে ফাঁদে ফেলে আর্থিক ভাবে লাভবান হচ্ছে, ক্ষতিগ্রস্থ করছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে। আপনারা নির্ভয়ে তাদের অপকর্ম সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দিয়ে আমাদের কে সাহায্য করুন, আমরা সত্য প্রকাশে দ্বিধাহীন চিত্রে আপনাদের সাথে ছিলাম, সাথে আছি এবং থাকবো। অপরাধকারী-অপরাধী যত ক্ষমতা ধারী ব্যক্তি হোক না কেন? মুক্তজমিন সত্যর পক্ষে আপোষহীন আমরা তা সাহসিকথার সাথে প্রকাশ করবো এ নিশ্চয়তা ১০০%। তথ্য প্রদানে কল করুন ০১৭১৫-৬৫২৮২০ নম্বরে। তথ্যদাতার নাম ঠিকানা সম্পূর্ণ রুপে গোপন রাখা হবে। আগামীকাল আরো বিস্তারিত সংবাদ পরতে চোখ রাখুন আমাদের সাথে……..