নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা থানা পুলিশের আয়োজনে ধর্ষণ ও নির্যাতন বিরোধী একটি র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে পরিষদ অডিটোরিয়ামে সমাবেশে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মেয়র কামরুল হাসান জুয়েল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা, পৌর আ’লীগের সভাপতি আনিছুর রহমান, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক ফজলুল হক কাশেম, স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, সাংবাদিক ফজলুর রহমান, নাজমুল হুদা প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন থানার এসআই আব্দুর রহিম।
এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।