শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

ঢামেকে মৃত্যু ঘোষণা, দাফন করতে গিয়ে জীবিত নবজাতক!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

গোপালগঞ্জ সদর উপজেলার মালেঙ্গা গ্রামের সন্তানসম্ভাবনা গৃহবধূ শাহিনুরকে তাঁর স্বামী ইয়াসিন মোল্লা তিন দিন আগে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এসে ১১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। ওই ওয়ার্ডে শাহিনুর শুক্রবার (১৬ অক্টোবর) ভোরের দিকে স্বাভাবিকভাবে একটি কন্যাসন্তানের জন্ম দেন।

 

জন্মের পরপরই ওই নবজাতককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে ওই নবজাতককে একটি প্যাকেটে ভরে তার বাবা ইয়াসিনের কাছে হস্তান্তর করে চিকিৎসক বলেন, নবজাতকটি মৃতই জন্ম নিয়েছে। পরে নবজাতককে দাফনের জন্য তিনি কবরস্থানে নিয়ে যান।

 

ইয়াসিন বসিলা কবরস্থানে দাফনের জন্য দিতে গেলে হঠাৎ নবজাতকটি নড়ে ওঠে। পরে সেখান থেকে তিনি নবজাতকে দ্রুত ঢামেকে নিয়ে আসেন।

 

বর্তমানে ঢামেক হাসপাতালের নবজাতক ওয়ার্ডে শিশুটি চিকিৎসাধীন। সেখানকার চিকিৎসকরা বলেছেন, নবজাতকের অবস্থা তেমন ভালো না, যেকোনো সময় কিছু ঘটে যেতে পারে।

 

ইয়াসিন মোল্লা জানান, এটা ছিল তাঁর দ্বিতীয় সন্তান। ৯ বছর বয়সী তাঁর আরো একটি কন্যাসন্তান আছে।

 

তিনি জানান, ঢামেক হাসপাতালে সন্তান জন্মের পরপরই সেখানকার লোকজন হ্যান্ড গ্লাভস রাখার একটি খালি বড় প্যাকেটে ভরে নবজাতকটিকে মৃত বলে আমাকে দেন। সেই প্যাকেটটি নিয়েই আমি কবরস্থানে গিয়েছিলাম। সেখানে নড়ে ওঠে আমার নবজাতক সন্তান।

 

এ ব্যাপারে ঢামেক হাসপাতালের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নিলুফার সুলতানা বলেন, তিনি দুই দিনের ছুটিতে আছেন। তবে নবজাতকের বিষয়টি হাসপাতালের পরিচালক স্যার আমাকে অবগত করেছেন। আমি ওয়ার্ডের দায়িত্বে যিনি আছেন তাঁকে বিষয়টি অবগত করেছি।

 

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, নবজাতকটি জীবিত আছে। সে ভালো আছে এবং তার চিকিৎসা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023