শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

গ্রেফতার আতংকে পলাতক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

আঃ ওয়াহেদ ফকির
শুক্রবার দৈনিক মুক্তজমিন পত্রিকার ১ম পৃষ্ঠায় “মহাস্থানে এসআই নামধারী তথাকথিত মিডিয়াকর্মীর বিরুদ্ধে হুমকি দানের ঘটনায় থানায় জিডি” শিরোনামে সংবাদ প্রকাশের পর গ্রেফতার আতংকে পালিয়ে বেড়াচ্ছে মহাস্থানের সেই এসআই নামধারী তথাকথিত মিডিয়াকর্মী। গতকাল এই প্রতিবেদকে সাথে কথা হয় একজন বারপুর এলাকার একজন সাংস্কৃতিক বান্ধব ব্যাক্তির সাথে তিনি আনন্দের সাথে জানান, ধন্যবাদ দৈনিক মুক্তজমিন পত্রিকা কর্তপক্ষকে। তার ভাষায় আরো তথ্য নির্ভর সংবাদ পরিবেশন জরুরী। কারন ঐ এসআই নামধারী তথাকথিত মিডিয়াকর্মী ও তার ভাগ্নে গ্রুপ বিভিন্ন এলাকায় চষে বেড়ায়। আর নানাবিধ অপকর্ম করে সাধারন মানুষকে সর্বসান্ত করে বেড়াচ্ছে। এদিকে দিন- যতই যাচ্ছে ততই মানুষ চমৎকার-চমৎকার তথ্য দিচ্ছে। জুয়া, মদ, ফেন্সিডিল, হেরোইন সহ বিভিন্ন বাজারে ইয়াবার পরিবর্তে আসা লোপেন্টা যা বিভিন্ন ফার্মেসীতে বিক্রি হচ্ছে সেই এসআই নামধারী তথাকথিত মিডিয়াকর্মী ও তার সহযোগীরা ব্যবসায়ীদের পুলিশের ধরিয়ে দেওয়ার নামে হাতিয়ে নিচ্ছে হাজার-হাজার টাকা। সবকিছুই হচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর অসাধু কতিপয় সদস্যদের সহযোগিতায়, কারণ ঐ চতুর ধান্দাবাজ এসআই নামধারী মিডিয়াকর্মীর বিভিন্ন স্থানের নানা পরিচয়ে তোলা বাজি করে, তার তোলা বাজিতে ভুক্তভোগী মহল চরম অতিষ্ঠ। তারা পুলিশ, র‌্যাব সহ আইন-শৃঙ্খলা বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ আশু প্রয়োজন। গতকাল “মহাস্থানে এসআই নামধারী তথাকথিত মিডিয়াকর্মীর বিরুদ্ধে হুমকি দানের ঘটনায় থানায় জিডি” শিরোনামে সংবাদ প্রকাশের পর ঐ এসআই নামধারী তথাকথিত মিডিয়াকর্মী হঠাৎ করে গা ঢাকা দিয়েছে। তার সহোযোগিদের একজন এই প্রতিবেদককে জানান, তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। অপরদিকে জিডি সূত্র ধরে সদর থানার দায়িত্বশীল তদন্তকারী কর্মকর্তা তদন্তকার্যক্রম চালিয়ে যাচ্ছে। মহাস্থান ও আশে-পাশের বাসিন্দারা ঐ এসআই নামধারী মিডিয়াকর্মীর ছবি-নাম ঠিকানা সহ সংবাদ প্রকাশের জন্য দৈনিক মুক্তজমিন পত্রিকার কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়ে সাহসী প্রতিবেদন প্রকাশের জন্য ধন্যবাদ জানিয়েছেন। শুধু এস আই নামধারী তথাকথিত মিডিয়া কর্মীই নয় বরং এই জাতীয় যে সমস্ত ব্যক্তি সাধারন মানুষ কে ফাঁদে ফেলে আর্থিক ভাবে লাভবান হচ্ছে, ক্ষতিগ্রস্থ করছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে। আপনারা নির্ভয়ে তাদের অপকর্ম সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দিয়ে আমাদের কে সাহায্য করুন, আমরা সত্য প্রকাশে দ্বিধাহীন চিত্রে আপনাদের সাথে ছিলাম, সাথে আছি এবং থাকবো। অপরাধকারী-অপরাধী যত ক্ষমতা ধারী ব্যক্তি হোক না কেন? মুক্তজমিন সত্যর পক্ষে আপোষহীন আমরা তা সাহসীকতার সাথে প্রকাশ করবো এ নিশ্চয়তা ১০০%। তথ্য প্রদানে কল করুন ০১৭১৫-৬৫২৮২০ নম্বরে। তথ্যদাতার নাম ঠিকানা সম্পূর্ণ রুপে গোপন রাখা হবে। আগামীকাল আরো বিস্তারিত সংবাদ পরতে চোখ রাখুন আমাদের সাথে……

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023