আঃ ওয়াহেদ ফকির
গতকাল বৃহস্পতিবার দৈনিক মুক্তজমিন পত্রিকার ১ম পৃষ্ঠায় “মহাস্থানে এসআই নামের মিডিয়াকর্মী ও তার ভাগ্নে এখন নানা অপরাধে জড়িত” শিরোনামে সংবাদ প্রকাশের পর নরেচড়ে উঠেছে এলাকা জুরে। গতকাল এই প্রতিবেদকে সাথে কথা হয় একজন মিডিয়া বান্ধব রাজনৈতিক ব্যক্তির সঙ্গে, তার ভাষায় উক্ত এসআই নামধারী তথাকথিত মিডিয়াকর্মী তাকে জানিয়েছে , আমিও বসে নেই মুক্তজমিন পত্রিকার প্রতিবেদক ফকিরের বিরুদ্ধেও তথ্য সংগ্রহ করছি। তাকেও দেখেনিবো, প্রশঙ্গ ক্রমে বলতে হচ্ছে উক্ত এসআই নামধারীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় হুমকি দানের ঘটনায় জিডি করা হয়েছে। এদিকে দিন যতই যাচ্ছে, ততই সাধারণ ভূক্ত ভোগীরা ঐ এসআই নামধারী ও তার ভাগ্নে সহ সহযোগীদের বিরুদ্ধে নানা রূপ তথ্য দিচ্ছে। উক্ত এসআই নামধারী ও সহযোগীরা বিভিন্ন এলাকায় গড়েউঠা অবৈধ পলিথিন কারখানা সহ এ সমস্ত স্থানে বেআইনী কর্মকান্ড সংঘঠিত হওয়ায় এ সমস্ত স্থানে গিয়েও তোলা বাজি করে থাকে। এদিকে মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের এক সদস্য জানান পত্রিকায় সংবাদ প্রকাশের কারনে ঐ এসআই নামধারী তথাকথিত মিডিয়াকর্মী নিজেই এসে আমাদের কে সাবধান করে দিচ্ছে, আপাততঃ ব্যবসা বন্ধ রাখার জন্য কারন হিসেবে জানিয়েছে, মুক্তজমিন ধারাবাহিক ভাবে প্রতিদিন যে ভাবে নিউজ করছে তাতে করে আমার পক্ষে, সেল্টার দেওয়া সম্ভব হচ্ছেনা। মুক্তজমিন তো, আমাকে নিয়ে সারা জীবণ লেখবেনা? যখন লেখা-লেখি বন্ধ হবে তখন আবার ব্যবসা করো। অপর দিকে এই প্রতিবেদক কে প্রতিদিন মহাস্থান সহ পাশর্^বর্তী বিভিন্ন এলাকার লোকজন ফোন করে নানা তথ্য দিচ্ছে, এদিকে বোর্ডিং মালিক ম্যানাজার, জুয়ার বোর্ড পরিচালনা কারী ব্যক্তিরা মুক্ত জমিনকে ধন্যবাদ জানায়, যে সংবাদ প্রকাশের কারনে অসাধু মিডিয়াকর্মী নামধারীদের পাশা-পাশি অসাধু মুখচেনা আইন শৃঙ্খলাবাহিনীর তোলা বাজেরা আসা-যাওয়া সিমিত করেছে এবং অনেকে ভয়ে আসছেও না। এই জন্য আমরা স্বস্তিতে ব্যবসা করতে পারছি। এ জন্য তারা মুক্তজমিন কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানিয়ে সত্য-সাহসী লিখনী অব্যাহত রাখারও অনুরোধ জানিয়েছেন। শুধু এস আই নামধারী তথাকথিত মিডিয়া কর্মীই নয় বরং এই জাতীয় যে সমস্ত ব্যক্তি সাধানর মানুষ কে ফাঁদে ফেলে আর্থিক ভাবে লাভবান হচ্ছে, ক্ষতিগ্রস্থ করছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে। আপনারা নির্ভয়ে তাদের অপকর্ম সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দিয়ে আমাদের কে সাহায্য করুন, আমরা সত্য প্রকাশে দ্বিধাহীন চিত্রে আপনাদের সাথে ছিলাম, সাথে আছি এবং থাকবো। অপরাধকারী-অপরাধী যত ক্ষমতা ধারী ব্যক্তি হোক না কেন? মুক্তজমিন সত্যর পক্ষে আপোষহীন আমরা তা সাহসিকথার সাথে প্রকাশ করবো এ নিশ্চয়তা ১০০%। তথ্য প্রদানে কল করুন ০১৭১৫-৬৫২৮২০ নম্বরে। তথ্যদাতার নাম ঠিকানা সম্পূর্ণ রুপে গোপন রাখা হবে। আগামীকাল আরো বিস্তারিত সংবাদ পরতে চোখ রাখুন আমাদের সাথে।