আঃ ওয়াহেদ ফকির
গতকাল বুধবার দৈনিক মুক্তজমিন পত্রিকার ১ম পৃষ্ঠায় মহাস্থানে এসআই নামের মিডিয়াকর্মীর কান্ড চোরের উপর বাটপারী শিরোনামে সংবাদ প্রকাশের পর এলাকায় চাঞ্চল্ল্য সৃষ্টি হয়েছে। সেই সাথে সাধারণ মানুষ দিচ্ছে নানা ধরনের তথ্য। গতকাল এই প্রতিবেদকের কাছে বেশ কয়েক জন মোবাইল করে জানান, শুধু কি ঐ এসআই নামের তথাকথিত মিডিয়াকর্মী অপরাধ করে যাচ্ছে? না তার এক ভাগ্নে রয়েছে তারা এখন সমান তালে অপরাধ মূলক কর্মকান্ডে জড়িয়ে পড়েছে। তারা প্রতিদিন বিভিন্ন মাদক পয়েন্ট, জুয়ার পয়েন্ট যাতায়াত করে তারে সুযোগ করে দেওয়া এবং আর্থিক ভাবে লাভবান হওয়া ও দাদন ব্যবসায়ীদের সাথে লেনদেনে এবং তাদের আইনী সহায়তার জন্য যখন প্রয়োজন পড়ে ঠিক তখন এসআই নামধারী মিডিয়াকর্মী তার ভাগ্নের দ্বারস্ত হন, তখনি ভাগ্নে থানা আদালতে ছোটা- ছুটি করে সে দাদন ব্যবসায়ী হোক আর মাদক ব্যবসায়ী হোক তাকে তদবির করে বের করে এনে মামা-ভাগ্নে মিলে টাকা ভাগ বাটোয়ারা করে নিয়ে থাকে। সাপ্রতিক কালে মহাস্থানের পাশের্^ সদর থানার এক ইউনিয়নের একটি গ্রামে একটি হতদরিদ্র পরিবার করোনার পূর্বে একজন দাদন ব্যবসায়ীন নিকট হতে ১০ হাজার টাকা দাদন নেয়, পরবর্তীতে উক্ত টাকা পরিশোধ করতে ব্যার্থ হওয়ায় ঔ দরিদ্র পরিবার দাদন ব্যবসায়ী ও এসআই নামধারী মিডিয়াকর্মী এবং তার ভাগ্নে হুমকি ধামকি তে তারা বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেয় কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। দানব রূপী দাদন ব্যবসায়ী ও এসআই নামধারী মিডিয়াকর্মী এবং তার ভাগ্নে সন্ত্রসীদের ভাড়াকরে ঐ পরিবার কে মারপিট করে ঘরের আসবাব পত্র নিয়ে আসে। পরিবারটি দরিদ্র হওয়ায় আইনী আশ্রয় নিতে পারেনি। উক্ত এসআই নামধারী ও তার ভাগ্নে তাদের হাতে রয়েছে সুন্দরী কলগার্ল এদের কে ব্যবহার করে প্রশাসনের অসাধু কর্মকর্তাদের আয়েত্বে এনে তাদের দ্বারা বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে সহায়তা নেয়। সেই কারনে তারা বিভিন্ন ধরনের অপরাধ-মূলক কর্মকান্ড নির্বিঘেœ চালিয়ে গেলেও তা যেন কারো চোখেই পড়ে না। তবে দৈনিক মুক্তজমিন পত্রিকায় ধারাবাহিক ভাবে এসআই নামধারী তথাকথিত মিডিয়াকর্মী সম্পর্কে সংবাদ প্রকাশিত হওয়ায় প্রশাসনের সৎ-দক্ষ কর্মকর্তারা বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে। শুধু এস আই নামধারী তথাকথিত মিডিয়া কর্মীই নয় বরং এই জাতীয় যে সমস্ত ব্যক্তি সাধানর মানুষ কে ফাঁদে ফেলে আর্থিক ভাবে লাভবান হচ্ছে, ক্ষতিগ্রস্থ করছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে। আপনারা নির্ভয়ে তাদের অপকর্ম সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দিয়ে আমাদের কে সাহায্য করুন, আমরা সত্য প্রকাশে দ্বিধাহীন চিত্রে আপনাদের সাথে ছিলাম, সাথে আছি এবং থাকবো। অপরাধকারী-অপরাধী যত ক্ষমতা ধারী ব্যক্তি হোক না কেন? মুক্তজমিন সত্যর পক্ষে আমরা তা সাহসিকথার সাথে প্রকাশ করবো এ নিশ্চয়তা ১০০%। এ জন্য কল করুন ০১৭১৫-৬৫২৮২০ নম্বরে। তথ্যদাতার নাম ঠিকানা সম্পূর্ণ রুপে গোপন রাখা হবে। আগামীকাল আরো বিস্তারিত সংবাদ পরতে চোখ রাখুন আমাদের সাথে….