শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আমার স্বামীকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই মামলা করা হয়েছে: আকিলা সরিফা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

প্রেস রিলিজ
বগুড়া শহরের নওয়াব বাড়ীরোডস্থ দেলওয়ারা সেখ সরিফ উদ্দিন সুপার মাকের্টের ৫ম তলার বাসিন্দা মৃত আলহাজ্ব সেখ সরিফ উদ্দিন ও দেলওয়ারা বেগমের জেষ্ঠ্য কণ্যা আকিলা সরিফা সুলতানা খানম আজ মঙ্গলবার (১৩-১০-২০২০) স্বাক্ষরিত গণমাধ্যমে এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, গত কিছু দিন পূর্বে আমার স্বামী আনোয়ার হোসেন রানা এবং আমার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা সম্পূর্ন ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক। আমার স্বামীকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এমন মামলা করানো হয়েছে। আমার পরিবারের কতিপয় সদস্য যারা বিএনপি-জামায়াত মনোভাবাপন্ন তারা রাজনৈতিক হীনস্বার্থ চরিতার্থ করতেই রাজনৈতিক অঙ্গনের প্রতিপক্ষের সাথে হাত মিলিয়েছে। তারা আমার মাকে জিম্মি করে মামলাটি করতে বাধ্য করেছে। একটি মামলা কিভাবে সাজাতে হয় তা সকলেরই জানা। কাল্পনিক তথ্য সংযুক্ত করে এজাহার দায়ের করা হয়েছে। যার আইনগত ব্যাখ্যা থাকলেও প্রকৃতির বিচারে সত্যতা নেই। শতকোটি টাকার অভিযোগ এনে মামলাটিকে চাঞ্চল্যকর হিসেবে উপস্থাপনের অপচেষ্টা করা হয়েছে। যেনো সকল গণমাধ্যম বিষয়টিকে গুরুত্ব দেয়। আল্লাহর অশেষ রহমতে তাদের সে অপচেষ্টা সফল হয়নি। আমি ওই পরিবারের বড় মেয়ে। আর্থিক এবং সম্পত্তির ভাগিদার আমিও। এখানে আমার স্বামীর নামে কোনো কিছু নেই। যা কিছু রয়েছে অংশীদার হিসেবে আমার নামে রয়েছে। অথচ এসব ব্যাপারে আমার স্বামীকে জড়ানো হচ্ছে। যা সত্যিই দুঃখজনক। একই সাথে আমি আমার পরিবারের সকল সদস্যের ব্যাংক হিসাব,স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব যথাযথভাবে অনুসন্ধান করার আহবান জানাচ্ছি। অপরাধী যেই হোক তার শাস্তি আমরাও চাই। কিন্তু আইনের ফাঁকফোঁকর সৃষ্টি করে নির্দোষ মানুষকে অপরাধী বানানো কোনোমতেই কাম্য নয়। গণমাধ্যম কর্মীদের সঠিক তথ্য উপস্থাপনের অনুরোধ জানাচ্ছি। আইনগতভাবে হোক অথবা পারিবারিকভাবে হোক সমস্ত বিষয় সঠিক সূরাহার পথে আমরা সব সময় সহযোগিতা করবো। গত কয়েক বছরে প্রতিষ্ঠান রক্ষায় আমরা যা করেছি তা সকলেরই জানা। ভঙ্গুর একটি প্রতিষ্ঠানকে স্বাবলম্বী করায় আমার স্বামীর অপরাধ। যা প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মচারী-কর্মকর্তারা স্বীকার করবেন। পরশ্রীকাতরতা আমাদেরকে এই অবস্থার সম্মুখীন করেছে। যা সত্যিই দুঃখজনক। এ ব্যাপারে সকলের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023