আঃ ওয়াহেদ ফকির
গতকাল সোমবার দৈনিক মুক্তজমিন পত্রিকার ১ম পৃষ্ঠায় মহাস্থানে এস আই নামের মিডিয়াকর্মীর চক্রান্তে আসল এস.আই সাসপেন্ড হয় শিরোনামে সংবাদ প্রকাশের পর পুলিশ প্রশাসনসহ রাজনৈতিক মিডিয়াকর্মীদের মাঝে তোলপার সৃষ্টি হয়েছে। তারা এসআই নামধারী তথাকথিত মিডিয়াকর্মীর সম্পর্কে আরো নতুন-নতুন তথ্য এই প্রতিবেদককে ফোন করে জানাচ্ছে। এক মিডিয়াকর্মী যিনি শহর তলীতে বসবাস করেন, তিনি ক্ষোভের সাথে জানান, ঐ তথাকথিত মিডিয়াকর্মী শুধু কি মহাস্থান কেন্দ্রিক বিচরন করে না? তিনি সার্বক্ষণিক তার বাইক নিয়ে জেলার বিভিন্ন এলাকায় গিয়ে তোলাবাজী করে। তিনি আরো জানান, তার রয়েছে বিভিন্ন খারাপ লোক-জনের সঙ্গে রয়েছে তার গভির মিতালি। এদিকে প্রতিবেদকের বিরুদ্ধে উক্ত এসআই নামধারী মিডিয়াকর্মী ও তার সহযোগীরা নানা ধরনের অপপ্রচার এবং হুমকি ধামকিমুলক কথাবার্তা বলে বেড়াচ্ছে। গতকাল সোমবার তার সম্পর্কে পত্রিকায় প্রকাশিত সংবাদ পাঠ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও কর্মকর্তারাও আনন্দিত হয়ে তারাও এ জন্য মুক্তজমিন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। এদিকে স্থানীয় একজন প্রতিনিধি জানান, উক্ত এসআই নামধারী তথাকথিত মিডিয়াকর্মী একজন নোংরা ও এক মাদক সেবী, সে কি করে মিডিয়াকর্মী হয়? এই ধরনের লোক মিডিয়াতে থাকার অর্থ দাঁড়ায় তারা দেশের মঙ্গলের চেয়ে অমঙ্গল ডেকে আনে। তার ভাষায় উক্ত এসআই নামধারী যে মিডিয়ার পরিচয় দিচ্ছে, তারা কি তার কর্মকান্ড সম্পর্কে খোঁজ-খবর রাখেন না? এদিকে তার পাশর্^বর্তী এলাকার কয়েকজন ভূক্তভোগী জানান, উক্ত এসআই নামধারীর তো কোন বুক-পিঠ নাই। সে আমাদের মামলার কাজ করে দেয়ার নামে বারো হাজার টাকা হাতিয়ে নেয়, কিন্তু দায়ীত্বশীল কর্মকর্তাকে টাকা না দেয়ায় আমাদের মামলার ক্ষতি হয়েছে এবং আমরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি। সে একজন প্রতারক ও ধাপ্পাবাজ। পরবর্তীতে উক্ত মামলায় আমাদের নামে তদন্তকারী কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে আদালতে চার্জশীট দাখিল করে। অপরদিকে গতকাল সোমবার শিবগঞ্জের মুক্তজমিন পত্রিকার বান্ডিল গায়েব করে। মুক্তজমিন পত্রিকার শিবগঞ্জ প্রতিনিধি এই প্রতিবেদককে জানান, উক্ত এসআই নামধারী মিডিয়াকর্মীর সম্পর্কে প্রতিদিন সংবাদ প্রকাশিত হওয়ায় প্রশাসন সহ বিভিন্ন মহলে সংবাদ সবার নজরে পরেছে। সেই কারনে উক্ত এসআই নামধারী মিডিয়াকর্মী ও তার সহযোগীরা মুক্তজমিন পত্রিকার লোকজনের পিছনে আদাজল খেয়ে নেমে পরেছে। উক্ত এসআই নামধারীর বিরুদ্ধে সংবাদ একের পর এক প্রকাশিত হওয়ায় কৌতহলী পাঠক অন্যান্য পত্রিকা পড়া বাদ দিয়ে মুক্তজমিন পত্রিকা হকারের কাছে থেকে ক্রয় করছে। এস আই নামধারী তথাকথিত মিডিয়া কর্মীর সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য জানাতে কল করুন ০১৭১৫-৬৫২৮২০। তথ্যদাতার নাম ঠিকানা সম্পূর্ণ রুপে গোপন রাখা হবে। আগামীকাল আরো বিস্তারিত সংবাদ পরতে চোখ রাখুন আমাদের সাথে………