আঃ ওয়াহেদ ফকিরঃ
গতকাল রবিবার দৈনিক মুক্তজমিন পত্রিকার ১ম পৃষ্ঠায় তাকে দ্রুত গ্রেফতার এখন গণদাবী মহাস্থানে এসআই নামের মিডিয়াকর্মী এখন বোর্ডিং থেকে তোলা আদায় করে শিরোনামে সংবাদ প্রকাশের পর এলাকায় তোলপার সৃষ্টি হয়েছে। উক্ত এসআই নামধারীর সম্পর্কে মানুষ নতুন-নতুন তথ্য এই প্রতিবেদক কে ফোন করে জানাচ্ছে। সেই সাথে উক্ত এসআই এর নাম ঠিকানা ও ছবি সহ তার অপরাধ মূলক কর্মকান্ড তুলে ধরার জন্য মুক্ত জমিন পত্রিকার কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছে। গতকাল প্রত্রিকায় উক্ত তথাকথিত মিডিয়া কর্মী এস আই নামের ব্যক্তি সম্পর্কে সংবাদ পাঠ করে ভূক্তভোগীরা মুক্তজমিন পত্রিকা সত্য প্রকাশে যে, সাহসীকতার পরিচয় দিচ্ছে এ জন্য তারা কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেছে। অপরদিকে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ বান্ধব এক ব্যক্তি জানান, উক্ত এসআই নামধারীর কু-চক্রান্তে শিবগঞ্জ থানার কর্মরত ডিএসবি’র এক এসআই সাসপেন্ড হয়। বর্তমানে আইনী লড়ায়ে জয়ী ঐ এসআই পূর্ণরায় চাকরিতে বহাল হয়ে, নন্দীগামে কর্মরত রয়েছে। ঐ পুলিশ বান্ধব ব্যক্তি আরো জানান, উক্ত ডিএসবি’র ঐ কর্মকর্তাকে পাশúোর্ট সংক্রান্ত আর্থিক লেনদেনের ফাঁদে ফেলে ঐ এসআই নামের মিডিয়াকর্মী ও তার সহযোগীরা মিলে সু-কৌশলে তারা তাকে নগদ কিছু অর্থ দিয়ে তা মোবাইলে ধারন করে, পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট জানানোর হুমকি দিয়ে মোটা অংকের টাকা চাঁদা দাবী করে কিন্তু ডিএসবি’র ঐ কর্মকর্তা তাদের চাহিদাকৃত টাকা প্রদান না করায়, পরবর্তীতে বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তাকে অবগত করলে তাকে সাময়িক ভাবে সাসপেন্ড করে। পরে বিভাগীয় তদন্তের পর তা মিথ্যা প্রমানিত হলে সে পূর্ণরায় চাকরিতে যোগদান করে। অপর দিকে মোকামতলা এলাকার একজন বিজ্ঞব্যক্তি এই প্রতিবেদক কে নাম গোপন রাখার শর্তে জানান, এই এসআই নামধার্রী তথাকথিত মিডিয়াকর্মী ও তার প্রতারক গ্রুপ মানুষকে নানা ভাবে হয়রানি সহ এরা সরাসরি মাদক সিন্ডিকেটের সাথে জরিত। এরা এতই চতূর যে, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ফেইসবুকের বন্ধু হওয়ার সুবাদে তাদেরকেউ ঘোল খাইয়ে দিব্বি তারে অপকর্ম নির্বিঘেœ চালিয়ে যাচ্ছে। যেহেতু হিমাগারে ফেন্সিডিল রাখাহয় কাস্টমারদের কাছে ফোনে কথা বলে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেয়। যেহেতু হিমাগারে কেউযায়না অথবা কেউ খোঁজ খবর ও রাখেনা যে কারনে তারা কাউকেই তোয়াক্কা করেনা। এই ভাবে তারা আর্থিক ভাবে লাভবান হচ্ছে আর যুবসমাজ হচ্ছে ধ্বংস। উক্ত বিজ্ঞব্যক্তির পুলিশ প্রশাসনের কাছে দাবি, উক্ত এসআই নামধারী তথাকথিত মিডিয়াকর্মীর মোবাইল ফোন ট্রাকিং করলেই পেয়ে যাবে অনেক গুরুত্বপূর্ণ তথ্য। গ্রেফতার করতে পারবে গর্তে লুকিয়ে থাকা মাদক ব্যবসা চক্রের মূল হোতাদের? এস আই নামধারী তথা কথিত মিডিয়া কর্মীর সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য জানাতে কল করুন ০১৭১৫-৬৫২৮২০। তথ্যদাতার নাম ঠিকানা সম্পূর্ণ রুপে গোপন রাখা হবে। আগামীকাল আরো বিস্তারিত সংবাদ পরতে চোখ রাখুন আমাদের সাথে……………