শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

শেরপুরে হোটেল কর্মচারীর লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১০ অক্টোবর, ২০২০

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে ছোনকা বাজার এলাকায় একটি হোটেল থেকে আব্দুস সালাম (২১) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুস সালাম তাড়াশ ধাপতেতুলিয়া এলাকার বয়তুল্লাহ প্রাং এর ছেলে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০ টায় শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা বাজারে রাজবাড়ী মিষ্টান্ন ভান্ডার হোটেল থেকে লাশ উদ্ধার করা হয়।
জানাগেছে, গত ২৮ সেপ্টেম্বর তাড়াশ ধাপতেতুলিয়া বাড়ী থেকে ছোনকা হোটেলে কর্মচারীর কাজ করার জন্য আসে। প্রতিদিনের ন্যায় কাজ শেষে রাত্রির খাবার খেয়ে শুক্রবার (৯ অক্টোবর) রাত্রি ১০টায় ঘুমে পরে সালামসহ আরো ছয় জন কর্মচারী। সকালে ঘুম থেকে সবাই উঠে কিন্তু সালামের কোন সাড়া না পেয়ে সহপাঠি রাজু (১৩) তাকে ডাকতে গিয়ে মৃত অবস্থায় পায়। হোটেল মালিক বিষয়টি পুলিশকে খবর দিলে পুুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে নিহতের বড় ভাই সাইফুল ইসলাম জানান, সালামে হার্ডের সমস্যা ছিল। ডা: তাকে হার্ডে রিং পড়াতে বলেছিল।
এ বিষয়ে শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, হোটেলে থাকা সিসি ফুটেজ দেখে আমরা নিশ্চিত হয়েছি এটা স্বাভাবিক মৃত। তাই লাশটি উদ্ধার করে পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023