শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

সারিয়াকান্দিতে পায়ের রগ কেটে ফেলে যাওয়া শিক্ষকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার সারিয়াকান্দিতে দুই পায়ের রগ কেটে ও মাথায় আঘাত করে ফেলে যাওয়া স্কুল শিক্ষক সাইফুল ইসলাম ওরফে শফিকুল মাস্টার (৫৫) মারা গেছেন। আহত অবস্থায় উদ্ধারের প্রায় ২৪ ঘণ্টা পর তিনি শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে বগুড়ার জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে মৃত্যুবরণ করেন। সারিয়াকান্দি থানার ওসি আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, স্কুলে নিয়োগ ও গ্রামে জমি নিয়ে শিক্ষকের সঙ্গে বিরোধ ছিল। এ ঘটনায় বিকাল পর্যন্ত মামলা হয়নি। ঘাতকদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

 

পুলিশ ও স্বজনরা জানান, সাইফুল ইসলাম সারিয়াকান্দির উপজেলার মাঝবাড়ি গ্রামের মৃত হাইতুল্যা প্রামানিকের ছেলে। তিনি গাবতলীর দুর্গাহাটা বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। বুধবার (৭ অক্টোবর) সকালে বগুড়া শহরের নারুলীর বাড়ি থেকে বের হয়ে স্কুলে যান। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ করের তার হদিস পাননি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে পথচারীরা মাঝবাড়ি গ্রামের তালদহ মাঠে রাস্তার পাশে তাকে পড়ে থাকতে দেখেন। দুর্বৃত্তরা তার দুই পায়ের রগ কেটে ও মাথায় আঘাত করে মৃত ভেবে ফেলে যায়।

 

পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

বগুড়ার সিলিমপুর মেডিক্যাল ফাঁড়ির এসআই আবদুল আজিজ মন্ডল জানান, শিক্ষক শফিকুল শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। লাশ একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

নিহতের স্ত্রী পাপিয়া সুলতানা জানান, স্কুলে নিয়োগ নিয়ে শিক্ষকদের সঙ্গে ও গ্রামে জমি নিয়ে তার বিরোধ রয়েছে। এসব নিয়ে আদালতে মামলা বিচারাধীন আছে। তিনি দাবি করেন, পূর্ব বিরোধের জের ধরে তার স্বামীকে হত্যা করা হয়েছে। তিনি ঘাতকদের ফাঁসি দাবি করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023