প্রেস রিলিজ
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
মিছিল শেষে বুধবার বিকাল ৫টায় পৌর শ্রমিক লীগের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুকুল হোসেন, আ’লীগ নেতা আল-মামুন, হাসান আব্বাসী, আনন্দ কুমার, শ্রমিক লীগের সাধারন সম্পাদক সরফুল হক উজ্জল, স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, যুবলীগ নেতা সুজন প্রামানিক, তাতী লীগের সভাপতি আবু নোমান, সাধারন সম্পাদক তারেক মাহমুদ ডিউ, পৌর শ্রমিক লীগের সাধারন সম্পাদক সানোয়ার হোসেন মিলন, ছাত্রলীগ নেতা আল নোমান নাদীম, আবু তৌহিদ রাজীব প্রমূখ।
সমাবেশে বক্তারা দাবী করেন সুপরিকল্পিতভাবে রাজনৈতিক শত্রুতার কারণে পারিবারিক সমস্যাকে ব্যবহার করার অপচেষ্টা করা হচ্ছে। স্থানীয় বিএনপি আনোয়ার হোসেন রানার নেতৃত্বে ভীতু হয়ে এ অপচেষ্টা চালাচ্ছে। স্থানীয় বিএনপি ও তাদের এজেন্টরা এবং রানার বিএনপি-জামাত সমর্থক ভাইরারাসহ শাশুড়ীকে ভুল বুঝিয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলার এজহারটি থেকেই বোঝা যায় তার বৃদ্ধ শাশুড়ীকে কীভাবে ব্যবহার করা হচ্ছে। বিষয়টি এমন নয় যে, তারা ঐ পরিবারের কেউ নয়। তারাও ঐ সম্পত্তির মালিক। অথচ বিষয়টিকে অন্যভাবে উপস্থাপন করা হচ্ছে। যা সত্যিই দুঃখজনক।
নেতৃবৃন্দ আরো বলেন, পিস্তল উচিয়ে ভয় ভীতি দেখিয়ে কেউ ৭ বছর বাড়িতে একই বাড়িতে অবস্থান করতে পারে কিনা তা একটা ছোট্ট শিশুও বুঝবে। তারা দাবী করেন রানার শাশুড়ীকে জিম্মি করে তার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। রাজনৈতিকভাবে হেয় কর্তৃক এ কাজগুলি করা হচ্ছে। বক্তারা অভিলম্বে সুষ্ঠ তদন্ত স্বাপেক্ষে দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করেন।