স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় গেল ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ১০জন করোনায় আক্রান্ত হয়েছেন। ১৯৬ নমুনার ফলাফলে ১০জনের দেহে করোনা ভাইরাসের প্রমাণ মিলেছে। আক্রান্তের হার ৫দশমিক ১৮শতাংশ। নতুন আক্রান্ত ১০জনের মধ্যে ৯জন বগুড়ার সদরের এবং বাকি একজন দুপচাঁচিয়ার বাসিন্দা।
এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ৭ হাজার ৬৬৭জন করোনায় আক্রান্ত শনাক্ত হলেন। একই সময়ে ২৪জন সুস্থ হওয়ায় জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ৬ হাজার ৭০৯জনে দাঁড়িয়েছে। এছাড়া জেলায় নতুন করে কেও মারা না যাওয়ায় মোট মৃত্যু ১৮৬জনেই অপরিবর্তিত রয়েছে।
রোববার সকাল ১১টার দিকে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
জেলা স্বাস্থ্য দপ্তর জানায়, ৩ অক্টোবর, শনিবার জেলার দু’টি পিসিআর ল্যাবে ১৯৬টি নমুনা পরীক্ষা করা হয়। সরকারি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) পরীক্ষা করা ১৮৯টি নমুনার মধ্যে ১০টি পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে ৭টি নমুনার মধ্যে সবগুলোই নেগেটিভ।