শিরোনাম :

আনোয়ার হোসেন রানার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

প্রেস রিলিজ
ব্যবসায়ী নেতা আনোয়ার হোসেন রানার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদ। বগুড়ার নবাববাড়ী রোডস্থ দেলওয়ারা সেখ সরিফ উদ্দিন সুপার মার্কেট ব্যবসায়ী সমতির সভাপতি, জেলা বিড়ি শিল্প মালিক সমিতির সভাপতি ও জেলা দোকান মালিক ঐক্য পরিষদের সদস্য সচিব আনোয়ার হোসেন রানাকে তার শাশুড়ি কর্তৃক মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়েরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেলওয়ারা সেখ সরিফ উদ্দিন মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসান হামিদুর রহমান রাজু, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদ খন্দকার চপল, সাংগঠনিক সম্পাদক সায়দুর রহমান বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, ব্যবসায়ী নেতা আব্দুর রাজ্জাক পিন্টু, তৌহিদুল ইসলাম রুমন, ফরহাদ হোসেন প্রমুখ। নেতৃবৃন্দ আনোয়ার হোসেন রানার বিরুদ্ধে হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় ব্যবসায়ীরা কর্মসূচি দিতে বাধ্য হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023