শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় করোনায় নতুন আক্রান্ত ১৬

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় গেল ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ১৬জন করোনায় আক্রান্ত হয়েছেন। ২০৩ নমুনার ফলাফলে ১৬জনের দেহে করোনা ভাইরাসের প্রমাণ মিলেছে। আক্রান্তের হার ৭দশমিক ৮৮শতাংশ।

 

এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ৭ হাজার ৬০৮জন করোনায় আক্রান্ত শনাক্ত হলেন। একই সময়ে ২৪জন সুস্থ হওয়ায় জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ৬ হাজার ৭২২জনে দাঁড়িয়েছে। এছাড়া জেলায় নতুন করে কেও মারা না  যাওয়ায় মোট মৃত্যু ১৮১জনেই অপরিবর্তিত রয়েছে।

 

মঙ্গলবার  সকাল সাড়ে ১১টার দিকে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে  এই তথ্য জানানো হয়।

 

জেলা স্বাস্থ্য দপ্তর জানায়, ২৮সেপ্টেম্বর, সোমবার জেলার দু’টি পিসিআর ল্যাবে ২০৩টি নমুনা পরীক্ষা করা হয়।  সরকারি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) পরীক্ষা করা ১৯২টি নমুনার মধ্যে ১৫টি পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে ১১টি নমুনার মধ্যে একজনের পজিটিভ এসেছে।

 

১৬জনের  উপজেলাভিত্তিক তথ্যে  ১৪জন সদর, দুপচাচিয়া এবং গাবতলীতে একজন করে আক্রান্ত হয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023