শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের মানুষের একমাত্র ভরসাস্থল: মজনু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেছেন, বঙ্গবন্ধু বিহীন বাংলাদেশে দেশরত্ন শেখ হাসিনাই একমাত্র আশ্রয়স্থল। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তিনি সর্বদা কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্ব আজ সারা বিশ্বে প্রশংসিত। এমন একজন মানুষ আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, যা সত্যিই গর্বের। করোনাকালীন সময়েও তার সকল পদক্ষেপ সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার সকাল ১০টায় টেম্পল রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। তিনি বলেন, সারা বিশ্বে সততা সম্পন্ন নেত্রী হলেন দেশরত্ন শেখ হাসিনা। যিনি সত্যিকার অর্থেই বঙ্গবন্ধুর আদর্শকে সর্বত্র ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছেন। বাঙালি জাতিসত্ত্বা এবং বঙ্গবন্ধু যার চলার অনুপ্রেরণা। বাঙালি জাতির অর্থনৈতিক মুক্তি যার মূল ভাবনা। শুধুমাত্র দক্ষিণ এশিয়া নয়, সারা বিশ্বে তাকে অন্যতম শক্তিশালী নেতৃত্ব হিসেবে পরিগণিত করা হচ্ছে। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন টি জামান নিকেতা, এড. আমানুল্লাহ্, শাহ আব্দুল খালেক, সাগর কুমার রায়, আসাদুর রহমান দুলু, প্রদীপ কুমার রায়, এড. তবিবর রহমান তবি, এড. জাকির হোসেন নবাব, সুলতান মাহমুদ খান রনি, শাহাদৎ আলম ঝুনু, এস এম রুহুল মোমিন তারিক, এম এ বাছেদ, মাশরাফী হিরো, আলরাজী জুয়েল, মাফুজুল ইসলাম রাজ, ওবায়দুল হাসান ববি, আলমগীর বাদশা, আব্দুস সালাম, মঞ্জুরুল হক মঞ্জু, এড. লাইজিন আরা লিনা, ডালিয়া নাসরিন রিক্তা, নাইমুর রাজ্জাক তিতাস, অসীম কুমার রায়, রাশেকুজ্জামান রাজন প্রমুখ। আলোচনা সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন পিডিবি মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল বারী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023