শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

পাবনা প্রতিনিধি

নানা অনিয়মের অভিযোগে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘেরিয়া) আসনের উপ-নির্বাচন বর্জন করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব। নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদে তিনি নিজেও ভোট দেননি। শনিবার দুপুর ১২টায় তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন ডেকে তিনি এই অনিয়ম ও অভিযোগের কথা জানান।

 

আজ সকালে ভোট শুরু হলেও ভোটার ছিল বেশ কম। এ আসনে ভোটে দাঁড়িয়েছেন, আওয়ামী লীগ প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস, বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও জাতীয় পার্টি প্রার্থী রেজাউল করিম।

 

নির্বাচন কমিশন তথ্য মতে, পাবনা-৪ ঈশ্বরদী ও আটঘরিয়া আসনে দুই উপজেলা, দু’টি পৌরসভা ও ১২টি ইউনিয়ন রয়েছে। এই আসনে মোট ভোটকেন্দ্র ৮৪টি, মোট ভোটার তিন লাখ ৮১ হাজার এক শ’ ১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৯১ হাজার ৬৯৭ জন, নারী ভোটার এক লাখ ৮৯ হাজার ৪১৫ জন।

 

পাবনা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ বলেন, নির্বাচনে যেন কোনো ধরনের সহিংসতা না ঘটে এবং ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

 

১৯৯৬ সাল থেকে টানা ২৫ বছর আসনটি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দখলে রয়েছে। অন্যদিকে, বিএনপির দল প্রার্থী হাবিবুর রহমান হাবিব টানা দু’বার নির্বাচনে দাঁড়িয়ে ভোট কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023