শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

মাস্ক ও ফেস শিল্ড পরে শুটিংয়ে ফিরলেন দ্য রক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক

মুখে মাস্ক এবং ফেস শিল্ড পরা থাকলেও তিনি যে হলিউড সুপারস্টার ‘দ্য রক’খ্যাত ডোয়াইন জনসন তা প্রথম দৃষ্টিতেই চেনা যায়। করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। করোনা জয় করে কিছুদিন বিশ্রাম নিয়েই এবার ফিরেছেন নতুন ছবির শুটিংয়ে।

 

নেটফ্লিক্স প্রযোজিত অ্যাকশন ফিল্ম রেড নোটিশ এর শুটিং শুরু করেছেন ডোয়াইন জনসন। ছবিটিতে তার সঙ্গে আরও অভিনয় করছেন রায়ান রেনল্ডস এবং গাল গ্যাদেত।

 

সম্প্রতি ইনস্টাগ্রামে শুটিংয়ের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘দুনিয়া বদলেছে তাই আমাদের প্রক্রিয়াও বদলেছে। আনুষ্ঠানিকভাবে রেড নোটিশ চিত্রায়নের কাজে আমরা আবারো ফিরে এসেছি। প্রথম সপ্তাহে দারুণ কাজ করতে পেরে আমি অত্যন্ত খুশি। এ সকল কিছুই সম্ভব হচ্ছে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কারণে। তাদের অক্লান্ত পরিশ্রমে সিনেমাটি আবারও প্রাণ ফিরে পেয়েছে। আমি তাদের নিয়ে গর্বিত। আশা করি আমরা প্রতি সপ্তাহে এমন দারুণভাবে কাজ করে যেতে পারবো।’

 

জানা গেছে ডোয়াইন জনসন অভিনীত এই ছবিটি নেটফ্লিক্সের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল।  ২০২১ সালে মুক্তি দেওয়া হবে এটি।  এদিকে একই বছর ‘দ্য রক’ অভিনীত ডিসির প্রযোজিত ‘ব্ল্যাক অ্যাডাম’ ছবিটিও মুক্তি দেওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023