শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩২

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আবদুল আজিজ (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২-এ।

 

শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আবদুল আজিজের। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ সংকর পাল।

 

গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে ওই মসজিদে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল থেকে দগ্ধ অবস্থায় ৩৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একে একে ৩২ জন মারা গেলেন।

 

এদিকে এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ফায়ার সার্ভিস একটি, তিতাস গ্যাস কর্তৃপক্ষ একটি ও জেলা প্রশাসন একটি কমিটি করেছে।

 

গত ১৭ সেপ্টেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেছে তিতাস গ্যাসের কমিটি। প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদটি নির্মাণে কোনো নিয়মই মানা হয়নি। অবৈধ গ্যাস সংযোগের রাইজার ও পাইপ লাইনের ওপর নির্মাণ হয়েছিল মসজিদটি। এতে ক্ষতিগ্রস্ত হয় গ্যাসের লাইন। ক্ষতিগ্রস্ত লাইন থেকে নির্গত গ্যাস মসজিদ জমা হয়। অবৈধভাবে নেয়া বিদ্যুতের স্পার্ক থেকে আগুন লাগলে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023