শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

৫ দিন পর দেশে ঢুকছে ভারতের পেঁয়াজবাহী ট্রাক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

রাজশাহী প্রতিনিধি

পাঁচদিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করতে শুরু করেছে ভারতের পেঁয়াজবাহী ট্রাক। আজ শনিবার সকাল ১১টার দিকে ভারতের মাহাদিপুর স্থলবন্দর থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজবাহী প্রথম ট্রাক প্রবেশ করে। আরও অনেক ট্রাক প্রবেশের জন্য অপেক্ষায় রয়েছে।

 

সিঅ্যান্ডএফ এজেন্ট এবং ব্যবসায়ীরা বলছেন, ভারত সরকার পেঁয়াজগুলো ছেড়ে দেওয়ার যে অনুমতি দিয়েছিল ভারতীয় কাস্টমস সকাল থেকে সেই অনুমতিপত্র পাওয়ার অপেক্ষায় ছিল। অনুমতিপত্র পাওয়ার পরে এখন পেঁয়াজবাহী ট্রাকগুলোকে একে একে ছাড়পত্র দেওয়া হচ্ছে।

 

ভারতে অপেক্ষমান ট্রাক চালক এবং তাদের সহযোগীরা জানিয়েছেন, বন্দরের ওইপাশে তিনশ থেকে চারশ ট্রাক পেঁয়াজ নিয়ে অপেক্ষা করছে। সেই ট্রাকগুলো পাঁচদিন পর আজকে দেশে ঢোকা শুরু করল।

 

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশে জরুরি ভিত্তিতে ২৫ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত। জোরালো বন্ধুত্বের নিদর্শন হিসেবে ভারত নিষেধাজ্ঞার মধ্যেই বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে।

 

গত ১৪ সেপ্টেম্বর ভার‌তের বা‌ণিজ্য মন্ত্রণাল‌য়ের অধীন ডায়‌রেক্ট‌রেট জেনা‌রেল অব ফ‌রেন ট্রেড ভারত থে‌কে সব ধর‌নের পেঁয়াজ রপ্তা‌নি বন্ধ করার আদেশ সম্বলিত সার্কুলার জা‌রি ক‌রে‌ছিল। এতে ক‌রে বাংলা‌দে‌শে পেঁয়া‌জের দাম বে‌ড়ে যায়। বাংলা‌দেশ সরকার‌কে আগেভা‌গে না জা‌নি‌য়ে হঠাৎ রপ্তা‌নি বন্ধ করায় ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাই ক‌মিশ‌নে চি‌ঠি দেয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023