শিরোনাম :

বগুড়ায় অস্ত্রসহ যুবক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় বিদেশি পিস্তলসহ ছাব্বির হোসেন (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে শহরের ফুলতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ছাব্বির হোসেন ফুলতলা এলাকার ইউনুস আলী ইন্নুর ছেলে।

 

গোয়েন্দা পুলিশের  ওসি আছলাম আলী জানান, বগুড়া সদর ও শাজাহানপুর থানা এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে ছাব্বিরকে ৭ পয়েন্ট ৬৫ বোরের বিদেশি পিস্তলসহ গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে এক রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিনও উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এই ঘটনায় শাজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023