শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় করোনায় নতুন আক্রান্ত ৩০, মৃত্যু ২

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় নতুন করে আরও ৩০জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৩০৭ নমুনার ফলাফলে ৩০জনের দেহে করোনা ভাইরাসের প্রমাণ  মিলেছে। আক্রান্তের হার ৯দশমিক ৭৭শতাংশ। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ৭ হাজার ২৬৪জন করোনায় আক্রান্ত শনাক্ত হলেন। একই সময়ে ৪৩জন সুস্থ হওয়ায় জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ৬ হাজার ৩১১জন।এছাড়া জেলায় নতুন করে আরও এক নারীসহ দুইজন মারা যাওয়ায় মৃত্যু মোট ১৭৫জনে দাঁড়িয়েছে।

 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

 

জেলা স্বাস্থ্য দপ্তর জানায়, ১৬ সেপ্টেম্বর, বুধবার জেলার দু’টি পিসিআর ল্যাবে ৩০৭টি নমুনা পরীক্ষা করা হয়।  সরকারি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) পরীক্ষা করা ২৯৮টি নমুনার মধ্যে ৩০টি পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে ৯টি নমুনার সবগুলোই নেগেটিভ এসেছে।

 

জেলা স্বাস্থ্য দপ্তর আরও জানায়, নতুন আক্রান্ত ৩০জনের মধ্যে সদরে ২৪জন, গাবতলীতে ৩জন আদমদীঘিতে ২জন এবং  কাহালুতে একজন করোনায় আক্রান্ত হয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023